
প্রেম করে বিয়ে এবং অতঃপর দাম্পত্য কলহের জের ধরে এক সন্তানসহ স্ত্রী ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করেছেন যুবলীগ নেতা অমিত রাজ। দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও নিজের ফেসবুকে দিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ শনিবার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন যুবলীগ নেতা অমিত রাজ। তিনি বলেন, এখন থেকে আমি ও আমার পরিবার বিপদ থেকে মুক্ত। তাই দুধ দিয়ে গোসল করে নিজেকে পাপ মুক্ত হয়েছি।
অমিত রাজ জানিয়েছেন, তাঁর দাদি তাঁকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলে নিয়েছেন বলে জানিয়েছেন।
অমিত রাজ মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক। সে ওই ইউনিয়নের অভিরামপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
জানা গেছে, অমিত রাজ পার্শ্ববর্তী উপজেলার সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের মিজানুর রহমানের মেয়ে টুম্পার সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। গত চার বছর পূর্বে তাঁরা বিয়ে করেন। তাদের সংসারে তারিয়ান চাঁদ নামে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এদিকে প্রেম করে বিয়ে করলেও তাদের সংসারে কিছুদিন পর থেকে কলহ শুরু হয়। ক্রমেই তা বাড়তে থাকে। তাদের সংসারে ফাটল দেখা দেওয়ায় দুই পক্ষের অভিভাবক বিপাকে পড়েন।
অমিত রাজ জানান, পারিবারিক কলহের জের ধরে গত তিন মাস পূর্বে টুম্পা বাড়ি থেকে চলে যায়। এ নিয়ে অমিত রাজ মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। কিছুদিন পূর্বে টুম্পা বাড়ি ফিরে এসে উল্টো অমিত রাজ ও তাঁর পরিবারের নামে টাঙ্গাইলের পুলিশ সুপার বরাবর নারী নির্যাতনের অভিযোগ দেন। এ নিয়ে জেলা ডিবি পুলিশ তদন্ত করেন। ডিবি পুলিশ কার্যালয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়।
আজ শনিবার ডিবি অফিসে অভিযোগের তদন্তকারী ডিবি কর্মকর্তা মোক্তার হোসেন সালিসে বসেন। সালিসে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে তিন লাখ টাকার বিনিময়ে টুম্পা ডির্ভোস মেনে নেয়। পরে নোটারি পাবলিকের মাধ্যমে ডিভোর্স হয়।
যুবলীগ নেতা অমিত রাজ কোর্টের মাধ্যমে তিন লাখ টাক টুম্পাকে দিয়ে তার শিশু সন্তান তারিয়ান চাঁদকে তার বাড়িতে নিয়ে আসেন।
এদিকে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর যুবলীগ নেতা অমিত রাজ আইনিসহ পারিবারিক ঝামেলা মুক্ত হওয়ায় তাঁর দাদি দুধ দিয়ে গোসল করিয়ে বিকেলে তাকে ঘরে তুলে নেয়। যুবলীগ নেতা অমিত রাজকে তাকে দুধ দিয়ে গোসলের এই ঘটনা নিজের ফেসবুক পেজে আপলোড করলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করেছে পুলিশ।
১৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নিচিন্তা এলাকার প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের আলনার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
রাজবাড়ীর পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল দৌড়কে কেন্দ্র করে দুই নৌকার মাঝি-মাল্লাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিউ শারিরভিটা নামের একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় আয়োজক কমিটির সদস্যসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
২৫ মিনিট আগে
রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সুনামগঞ্জের যাদুকাটা, ধোপাজান ও মরাচেলা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। মামলা, আদালতের নিষেধাজ্ঞা, প্রশাসনের অভিযান—কোনো কিছুতেই থামছে না অবৈধ বালু উত্তোলন। নদীর বুক ও তীর কেটে বালু লুটে ধ্বংস করা হচ্ছে প্রকৃতি-পরিবেশ, হুমকির মুখে পড়ছে জনপদ, ঘরবাড়ি ও ফসলি জমি।
৫ ঘণ্টা আগে