
টাঙ্গাইলে চলন্ত বাসে অস্ত্রের ভয় দেখিয়ে সকল যাত্রীর কাছ থেকে সর্বস্ব লুট ও এক নারীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার রাজা মিয়ার (৩২) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ এ রিমান্ড মঞ্জুর করেন।
মধুপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, রাজা মিয়ার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামে। তিনি কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে। টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
এদিকে ধর্ষণের শিকার ওই নারী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন। টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার ওই নারীর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। তাঁর সোয়াপ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. রেহেনা পারভীনের নেতৃত্বে এ ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাদিকুর রহমান বলেন, ‘ভুক্তভোগী ওই নারীর প্রাথমিক ডাক্তারি পরীক্ষায় শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে সে ধর্ষণের শিকার হয়েছে কিনা তা সোয়াপ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।’
প্রসঙ্গত, গতকাল বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে ছিনতাই করা বাসের যাত্রীদের সর্বস্ব লুটের পর নারী যাত্রীদের পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে। এই ভয়াবহ কাণ্ডের শিকার হয়েছেন কুষ্টিয়া-চট্টগ্রাম চলাচলকারী ঈগল এক্সপ্রেস পরিবহনের যাত্রীরা।
বাস যাত্রীদের কাছ থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার কুষ্টিয়া থেকে ঈগল এক্সপ্রেস পরিবহনের একটি বাস অন্তত ২৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হলে যাত্রীবেশী ডাকাতেরা অস্ত্রের মুখে ঘুমন্ত যাত্রীদের হাত-মুখ ও চোখ বেঁধে জিম্মি করে। এর পর যাত্রীদের কাছে থাকা মোবাইল, টাকা, স্বর্ণালংকার লুট করে নেয়। পরে ডাকাত দলের সদস্যেরা গাড়িতে থাকা এক নারীকে পালাক্রমে ধর্ষণ করে বলে জানান একাধিক যাত্রী।
এ ব্যাপারে বুধবার রাতে ওই বাসের যাত্রী হেকমত আলী বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। হেকমত আলীর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সালিমপুর গ্রামে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়ন এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন শুরু হয়েছে। সোমবার দাহাপাড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রকল্পটি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে বাস্তবায়িত হয়েছে...
৩৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া এলাকায় ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে কানুটিয়া ও মৌশা গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৬টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খুলনার চিহ্নিত ‘বি’ কোম্পানির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং ৭ দশমিক ৬৫ বোরের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
একটি পুরোনো লোহার সিন্দুক। আধুনিক আসবাবপত্রের ভিড়ে সিন্দুকটির কার্যকারিতা বহু আগেই হারিয়েছে। তবুও সিন্দুকটি পরম যত্নে ঘরের এক কোণে রেখে দিয়েছিল সিরাজগঞ্জের কামারখন্দের এক পরিবার।
৩ ঘণ্টা আগে