সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে গরুর হাট বসানোয় অভিযান চালিয়ে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ রোববার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজারে এ সাপ্তাহিক পশুর হাট বসেছিল। খবর পেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবি সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে হাটটি ভেঙে দেন। সেই সঙ্গে হাটে স্বাস্থ্যবিধি না মানায় তিন জনকে বিভিন্ন অঙ্কে জরিমানাও করেন।
জানা যায়, উপজেলার টেংরাবাজারে প্রতি রোববার পশুর হাট বসে। বিধিনিষেধের মধ্যেও সেখানে নিয়মিত পশুর হাট বসছিল। আজ সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন হাটে অভিযান চালান। প্রশাসনের অভিযানের সময় হাটের ক্রেতা–বিক্রেতা এদিক-ওদিক পালাতে থাকেন।
হাটটির ইজারাদার জহিরুল ইসলাম হাট বসানোর দায় স্বীকার করে বলেন, আমি এক বছরের জন্য ১ কোটি ৪ লাখ টাকায় হাট ইজারা নিয়েছি। সরকার লিখিতভাবে হাট বন্ধ করার জন্য আমাকে কোনো নোটিশ করেনি। তাহলে কেন হাট বন্ধ রাখবো? লিখিত নির্দেশ ছাড়া হাট বন্ধ করে আমার প্রতি অবিচার করা হয়েছে বলে আমি মনে করি।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, খবর পেয়ে বিজিবি নিয়ে ওই হাটে অভিযান চালিয়ে ছত্রভঙ্গ করে দিই। সরকারের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত হাট যাতে না বসে সে বিষয়ে হাট কর্তৃপক্ষকে সাবধান করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল বলেন, লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা অব্যাহত আছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৪ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪০ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে