
এক বছরেও উদ্ঘাটিত হয়নি সিলেটের ধীরাজ পাল (৬০) হত্যার রহস্য। প্রকাশ্যে সংঘটিত এই হত্যাকাণ্ডের এখনো কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। গত বছরের ২৮ মে সিলেটের বালাগঞ্জের গহরপুরে নিজ কর্মস্থলে খুন হন সেখানকার একটি ইটভাটার ব্যবস্থাপক ধীরাজ পাল।
ধীরাজ সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরের মৃত দ্বিজেন্দ্র পালের ছেলে।
ধীরাজ পাল হত্যা মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, ‘আমরা এই হত্যার রহস্য উদ্ঘাটনে আন্তরিকভাবে কাজ করছি। জেলা পুলিশও এ ব্যাপারে কাজ করছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ক্লু উদ্ধার করতে পারিনি।’
সুজ্ঞান চাকমা আরও বলেন, ‘এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ধারণা করছি, গ্রেপ্তারকৃতদের মধ্যেই হত্যাকারী রয়েছে। তবে তারা কেউ স্বীকার করছে না। তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
মামলা সূত্রে জানা গেছে, সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরে ইটভাটার ব্যবস্থাপক ধীরাজ পালের মরদেহ গত বছরের ২৮ মে দুপুরে ইটভাটা থেকেই উদ্ধার করা হয়। পরদিন নিহতের ছেলে প্রভাকর পাল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে পাঁচজনকে রিমান্ডেও নেওয়া হয়। তবে তাদের কাছ থেকে হত্যার ব্যাপারে কোনো তথ্য আদায় করতে পারেনি। বর্তমানে গ্রেপ্তার হওয়া সবাই জামিনে রয়েছে।
প্রথমে মামলাটির তদন্ত করছিল বালাগঞ্জ থানার পুলিশ। পরে থানা থেকে মামলাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। এরপর তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তবে তদন্তকারী সংস্থার বদল হলেও মামলার কোনো অগ্রগতি হয়নি। হত্যা ররহস্য এখন পর্যন্ত থেকে গেছে অনুদ্ঘাটিত।
এ ব্যাপারে মামলার বাদীপক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন বলেন, ‘প্রকাশ্যে একটি হত্যার ঘটনায় এক বছরেও কোনো ক্লু উদ্ধার না হওয়ায় আমরা হতাশ। এই মামলায় তদন্তকারী সংস্থার আন্তরিকতাও প্রশ্নবিদ্ধ। আমরা এখন অভিযোগপত্রের অপেক্ষায় আছি। অভিযোগপত্র পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
মামলার এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ধীরাজ পাল আট বছর ধরে গহরপুরের ওই ইটভাটায় ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। ইটভাটায়ই রাত্রি যাপন করতেন তিনি। প্রতি শুক্রবার সেখান থেকে আলমপুরে নিজ বাড়িতে আসতেন। ওই দিন ২৮ মে ছিল শুক্রবার। ওই দিন বিকেলে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। তবে শুক্রবার দুপুরেই ইটভাটায় নিজ কার্যালয়ের সামনেই তাঁকে মারাত্মক আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মামলার এজাহারে ইটভাটার কর্মীদের বরাত দিয়ে বলা হয়েছে, জুমার নামাজের সময় হত্যা করা হয় ধীরাজ পালকে। এ সময়ে ইটভাটার সব কর্মী মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। পুরো ইটভাটা ফাঁকা ছিল।
মামলা দায়েরের পর ৩০ মে ইটভাটার ব্যবসায়িক অংশীদার ও ক্যাশিয়ার মেরাজুল ইসলাম চৌধুরী, সহকারী ব্যবস্থাপক সুহেদ আহমদ ও সিএনজি অটোরিকশাচালক রুবেল আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর ইকবাল হোসেন নামে এক ট্রাকচালক ও ইটভাটার নৈশপ্রহরী রাসেল আলীকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তোফায়েল আহমদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে ছয়জনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করেও হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরাও আদালতে স্বীকারোক্তি দেয়নি।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২ ঘণ্টা আগে