
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী সজীব আহমেদ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) নির্বাচিত হয়েছেন। গত শনিবার বিএনসিসির কুমিল্লার ময়নামতি রেজিমেন্টে তাঁকে এই পদোন্নতি দেওয়া হয়। এর আগে তিনি ক্যাডেট সার্জেন্ট পদে ছিলেন।
সজীব শাবিপ্রবির বাংলা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার বেড়েরবাড়ী গ্রামে।
পদোন্নতি পাওয়ার বিষয়ে সজীব বলেন, ‘বিএনসিসি একটি সুশৃঙ্খল স্বেচ্ছাসেবী সংগঠন, যা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করে যেতে চাই। এ ছাড়া আমার অধীনস্থ সব ক্যাডেটকে দেশপ্রেম ও শৃঙ্খলাবোধে উদ্বুদ্ধ করতে চাই।’
শাবিপ্রবি প্লাটুনের প্রধান ও ৭ বিএনসিসি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন অধ্যাপক মো. আশ্রাফুল করিম বলেন, ‘সজীবের এই প্রাপ্তিতে আমরা আনন্দিত। আমি আশা করি তিনি তাঁর যোগ্যতা ও মেধা দিয়ে প্লাটুনকে আরও সমৃদ্ধ করবেন।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। তাই দেশে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।
১১ মিনিট আগে
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে আসর থেকে নগদ টাকাসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
২৫ মিনিট আগে
পটুয়াখালী পৌর এলাকায় ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহে লো-ভোল্টেজের কারণে প্রয়োজন অনুযায়ী পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না। ফলে পৌরসভার পানির লাইনের সম্মানিত গ্রাহকেরা সাময়িক অসুবিধার মুখে পড়েছেন। আজ বুধবার পটুয়াখালী পৌরসভার প্রশাসক মো. তারেক হাওলাদার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য
৪২ মিনিট আগে
নওগাঁর সাপাহারে একটি আমবাগান থেকে রুবেল হক (২৬) নামের এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে