সিলেটের বিশ্বনাথে সুরমা নদী থেকে আরিয়ান আহমদ (৬) নামে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামে সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
আরিয়ান লামাকাজী ইউনিয়নের গ্রাম পুলিশ ও মির্জারগাঁও গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে মির্জারগাঁও গ্রামের পূর্বে বালুর মাঠ থেকে নিখোঁজ হয় আরিয়ান। আজ বিকেলে মাহতাবপুরে সুরমা নদীতে তাঁর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, স্থানীয় লোকজন নদীতে শিশুর লাশ ভাসতে দেখে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে ধারণা করছি, সাঁতার না জানায় নদীতে ডুবে শিশুটি মারা গেছে।’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৬ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৭ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১০ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৮ মিনিট আগে