
সিলেটের নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ককটেল বানানোর বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার হাঁটুভাঙা গ্রামের কাবিলুর রহমান সোহেল (২৪), পশ্চিম ফরিদপুর গ্রামের মিনহাজ উদ্দিন মাহিন (২০), পূর্ব ফরিদপুর গ্রামের সায়মন আহমদ (২০), কায়েস্তগ্রামের মুহিবুল ইসলাম কাওসার ও হবিগঞ্জের বাহুবল থানার বড়গাঁওয়ের সিজিল চৌধুরী।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মাইজগাঁও রেলওয়ে স্টেশন ও উপজেলা পরিষদ, শাহজালাল সারকারখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও রেললাইনের স্লিপার খুলে নাশকতার পরিকল্পনা নিয়েছিল। পুলিশ সোমবার গভীর রাতে ফেঞ্চুগঞ্জ থানার কচুয়াবহর এলাকায় সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে চেকপোস্ট পরিচালনা করে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাবিলুর রহমান সোহেলকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেতা কাবিলুর রহমান সোহেল জানান, যুক্তরাষ্ট্রপ্রবাসী নিউইয়র্ক যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশ ও অর্থায়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবার লকডাউন কর্মসূচিকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা নিয়েছিলেন তাঁরা। ফেঞ্চুগঞ্জে রেললাইনের স্লিপার খুলে বড় ধরনের নাশকতা করতে চেয়েছিলেন তাঁরা। এ ছাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ করে তাঁরা এলাকায় ভীতি সঞ্চার ও জানমালের ক্ষতি সাধনের পরিকল্পনা নিয়েছিলেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পাঁচজনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও চেষ্টার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম স্কচটেপ, টোপকাটা, মারবেল, বালতিসহ বিভিন্ন ধরনের সামগ্রী জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জামালপুরের বকশীগঞ্জে সিয়াদ হাসান মিনু (২৮) নামের এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মিনু উপজেলার পুরান বাট্টাজোড় গ্রামের সাহেব আলীর ছেলে।
৫ মিনিট আগে
চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা। আজ রোববার সকালে বিজয়নগরের শ্রম ভবনের সামনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শ্রমিকেরা..
৭ মিনিট আগে
রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের কাছ থেকে লুট হওয়া ১৭টি শটগানের গুলি ও ৩টি রাইফেলের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির ২ লাখ ৭৮ হাজার ৯৩০ টাকা জব্দ করা হয়।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রোববার দুপুর পৌনে ২টায় আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
১৬ মিনিট আগে