
জমকালো আয়োজনে সাতক্ষীরায় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককাটা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নবারুণ মোড়ে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে আলোচনা সভা ও কেক কাটা হয়।
পরে সাতক্ষীরা-আশাশুনি সড়কে শোভাযাত্রা বের হয়। পুরো আয়োজনে শিক্ষক, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আযাদ, ইনকিলাবের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, সাংবাদিক ড. দিলীপ দেব, সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, বেসরকারি সংস্থা স্বদেশ’র পরিচালক মাধব দত্ত, প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, রঘুনাথ খাঁ, ফারুক রহমান, রবিউল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, আব্দুস সামাদ, আহসানুর রহমান রাজীব, আশরাফুল ইসলাম খোকন, আমিরুজ্জামান বাবু, ইব্রাহিম খলিল, চন্দন চৌধুরী, রাহাত রাজা, আলতাফ বাবু, জাহিদুর রহমান, হাবিবুল হাসান, ফরহাদ হোসেন, আলী হুসাইন, ইব্রাহিম হোসেন, দৈনিক আজকের পত্রিকার তালা প্রতিনিধি সেলিম হায়দার, পাটকেলঘাটা প্রতিনিধি শিক্ষক মজিবর রহমান, কলারোয়া প্রতিনিধি ফারুক হোসেন রাজ প্রমুখ।
বক্তারা বলেন, মাত্র ২ বছরে আজকের পত্রিকা পাঠক হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। হাজারো পত্রিকার ভিড়ে পত্রিকাটি স্বকীয়তা বজায় রেখে পথ চলছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে আরও এগিয়ে যাবে আজকের পত্রিকা এ প্রত্যাশা ব্যক্ত করেছেন বক্তারা।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের রসুলপুর মাদ্রাসা পশুর হাটে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ১ হাজার ৪০০ কেজি (৩৫ মণ) ওজনের বিশাল আকৃতির ষাঁড়। নাম টাইসন। দূরদূরান্ত থেকে মানুষ শুধু একনজর টাইসনকে দেখতে হাটে ভিড় করে।
৩৪ মিনিট আগে
গোলাম মোর্তজা ৯০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন। রাজশাহীর সিটি হাটে এর জন্য তাঁকে হাসিল দিতে হয়েছে এক হাজার টাকা। হাটের ইজারাদারের লোকজন তাঁকে রসিদও দিয়েছেন, কিন্তু তাতে লেখা নেই টাকার পরিমাণ। কোরবানির আগে এমন কৌশলে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটটিতে পশু ক্রেতাদের গলা কাটছেন ইজারাদার।
৩৬ মিনিট আগে
বছরের পর বছর মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী, নলচিরা, সুখচর ও চর ঈশ্বর ইউনিয়নের হাজারো ঘরবাড়ি।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন ছড়া থেকে প্রাকৃতিক সম্পদ সিলিকা বালু অবাধে লুট হচ্ছে। এতে তিনটি গুরুত্বপূর্ণ সেতু, একটি স্লুইস গেট এবং সিলেট-ঢাকা রেললাইন ও সিলেট-ব্রাহ্মণবাজার সড়কের ওপর নির্মিত সেতু যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে