শ্যামনগর উপজেলার গোডাউন মোড়-সোয়ালিয়া সংযোগ সড়কে রাস্তার পাশে ছয় শতক জমিতে গড়ে ওঠা ৫৪০ বর্গফুটের একতলা ভবন। চারপাশ সুশোভিত গাছপালায় ঘেরা ২ কক্ষের ছোট এ স্থাপনা স্বাস্থ্য সেবায় ভরসার প্রতীক হয়ে উঠেছে স্থানীয়দের কাছে।
চিকিৎসা সেবার পাশাপাশি ব্যতিক্রমী নানা উদ্যোগ আর ব্যবস্থাপনায় ভিন্ন উচ্চতায় পৌঁছেছে প্রতিষ্ঠানটি। সাধারণ রোগীর পাশাপাশি গর্ভবর্তী ও প্রসূতি নারীসহ শিশুদের স্বাস্থ্য সেবায় ইতিমধ্যে তা অনুকরণীয় হয়ে উঠেছে।
মানুষকে কমিউনিটি ক্লিনিকমুখী করার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে দেবীপুর গ্রামের এই ক্লিনিক। সরকারি প্রতিষ্ঠান হয়েও সেবার মান ও উদ্ভাবনী চিন্তার সমন্বয় ঘটিয়ে প্রচলিত প্রথার বাইরে নিজেকে ব্যতিক্রমী করে তুলেছে স্বাস্থ্য সেবা কেন্দ্রটি।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, ২০১১ সাল থেকে যাত্রা শুরু করা ক্লিনিক ভবনের ছাদে গড়ে তোলা হয়েছে পুষ্টি বাগান। প্রবেশদ্বারের দুপাশে নানা ঔষধী গাছের পাশাপাশি ফলজ বৃক্ষও রয়েছে। রয়েছে পাখিদের থাকার ব্যবস্থাও। ভবনটির বারান্দার একপাশে স্বাস্থ্য সেবা প্রত্যাশীদের জন্য বঙ্গবন্ধু কর্নার গড়ে তোলার পাশাপাশি ভিডিও চিত্রের সহায়তায় স্বাস্থ্য সেবা শিক্ষা গ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে। সুস্থ দেহ–মনের জন্য মানুষকে সচেতন করতে ভবনকে ঘিরে থাকা সীমানা প্রাচীরে নানা স্বাস্থ্য বার্তা সংবলিত ছবিও আঁকা হয়েছে।
সেবা নিতে আসা সোয়ালিয়া গ্রামের পঞ্চাশোর্ধ্ব বয়সী আব্দুস সাত্তার ও কালমেঘা গ্রামের সারিদা বেগমসহ অন্যরা জানান, দেবীপুর কমিউনিটি ক্লিনিক তাদের গর্বে পরিণত হয়েছে। প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটি আশপাশের ৮ / ১০টি গ্রামের মানুষেরও আস্থার প্রতীক হয়ে উঠেছে। কর্তব্যরতরা সকাল–বিকেল নিরবচ্ছিন্ন সেবা দিয়ে স্থানীয় পর্যায়ে সমাধানযোগ্য স্বাস্থ্য সেবার বিষয়ে কমিউনিটি ক্লিনিকের প্রতি গ্রামবাসীদের আগ্রহী করে তুলেছে।
স্থানীয়রা জানান, ১৯৯৮ সালে স্থানীয় রাজেন্দ্র মণ্ডলের দানকৃত ৬ শতক জমির ওপর সরকারি ব্যবস্থাপনায় দেবীপুর কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা হয়। বর্তমানে পার্শ্ববর্তী কয়েক গ্রামের প্রায় সাড়ে ৮ হাজার মানুষ সেখানে থেকে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।
পুরুষের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি নারীর স্বাস্থ্য সেবা নেওয়া সরকারি এ ক্লিনিকে সন্তান প্রসবের কাজও করা হয়। ১ জন সিএইচসিপি ১ জন এফডব্লিউএ ও ৭ জন এমএইচভি দিয়ে পরিচালিত দেবীপুর কমিউনিটি ক্লিনিক এলাকার গণ্ডি পেরিয়ে দেশ বিদেশে পরিচিতি পেয়েছে।
এরই মধ্যে ইউনিসেফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে উদাহরণ তৈরি করা এ ক্লিনিকের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন।
পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সালে দেবীপুর কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা নিয়েছে ১৪ হাজার ৬৩৬ জন। যার মধ্যে ১৩ হাজারের বেশি সাধারণ রোগী, ৬ শতাধিক শিশু এবং প্রায় সমসংখ্যক গর্ভবতী, প্রসূতি চিকিৎসা সেবা গ্রহণ করেছেন এই ক্লিনিক থেকে।
পরিচালনার দায়িত্বে থাকা সিএইচসিপি অনুরুদ্ধ সম্পদ জানান, প্রতিদিন প্রায় ৫০ / ৬০ জন নানা ধরনের চিকিৎসা এবং ওষুধ গ্রহণ করেন। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি স্থানীয়দের অংশগ্রহণে ক্লিনিকে সব ধরনের জাতীয় দিবস উদ্যাপিত হয়। স্বাস্থ্য বিষয়ে মানুষকে সচেতন করার অংশ হিসেবে সেখানে নানান বিষয়ের সমন্বয় ঘটিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ সৃষ্টির চেষ্টা করা হয়েছে।’ রাস্তার পাশে অবস্থানের কারণে চলাচলরত অনেকেই প্রতিনিয়ত সেখান থেকে স্বাস্থ্য সেবা নেয় বলেও জানান তিনি।
ভূমিদাতা রাজেন্দ্র মণ্ডল জানান, নিজের সামান্য দানকৃত জমিতে গড়ে ওঠা প্রতিষ্ঠানে ছুটির দিন ছাড়া সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা প্রত্যাশীদের আনাগোনা তাঁর আবেগকে নাড়িয়ে দেয়। হাজার হাজার গ্রামবাসীকে স্বাস্থ্য সচেতন করা প্রতিষ্ঠানের ব্যতিক্রমী কার্যক্রম তাঁকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তুলেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. জিয়াউর রহমান বলেন, ‘শ্যামনগরের ১২টি ইউনিয়নের ৪ লক্ষাধিক জনগণের বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে উপজেলার ৪১টি কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিকগুলোর কারণে হাসপাতালে রোগীর চাপ অনেক কমেছে। সদর ইউনিয়নের দেবীপুর কমিউনিটি ক্লিনিকের ভেতরের ও বাইরের পরিবেশ এক কথায় অন্যান্য।’ সেখানে বছরে প্রায় ১৫ হাজার রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করে জানিয়ে তিনি বলেন, দেবীপুর কমিউনিটি ক্লিনিক বর্তমানে জাতীয় পর্যায়ের একটি মডেল কমিউনিটি ক্লিনিক।

সাতক্ষীরার শহরতলির তালতলা এলাকার বিসমিল্লাহ ফুডসের কর্মচারী কোহিনুর খাতুনকে হত্যার ঘটনায় মালিক আব্দুস সোবহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের লস্করপাড়াস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
মিল্লার দেবীদ্বারে কৃষি অধিদপ্তরের সাবেক উপপরিচালক, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ এম এ আউয়াল মোল্লার (৭৬) জানাজা নামাজ চলাকালীন মুসল্লিদের পকেট থেকে অন্তত ১০টি মোবাইল চুরির ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত দুই পেশাদার চোরকে জানাজাস্থল থেকে আটক করে উপস্থিত লোকজন। পরে গণপিটুনি দিয়ে...
২৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে গেলে অভিভাবকেরা তাঁকে আটকানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান।
২৮ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ওয়াসিম নামের এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে...
৩৮ মিনিট আগে