
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিশ্বব্যাংকের প্রতিনিধি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা পৃথিবীর মধ্যে অবাক করার মতো। কিন্তু এরপরও প্রতিপক্ষরা বলছেন বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি। আসলে বাংলাদেশ এগিয়ে গেলে মির্জা ফখরুলদের গাত্রদাহ শুরু হয়। তাঁদের দায়িত্বই হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া।’
আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ কমপ্লেক্স রুমে আশ্রয়ণ প্রকল্প-২ টাস্কফোর্স কমিটির আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই আজকের এই উন্নয়ন সম্ভব হচ্ছে। বিশ্ব ব্যাংক আজ বাংলাদেশের উন্নতি দেখে প্রশংসা করছে। ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে তারা আর্থিক সহায়তা অব্যাহত রাখবে বলে কথা দিয়েছে। যাঁরা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে, হাওয়া ভবন তৈরি করেছে তাঁদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফছানা কাওছারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান বাবু, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা ওয়াজেদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার নয়টি প্রকল্পে প্রায় এক হাজার ১০০ উপকারভোগীর মধ্যে সাইকেল, আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৪ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪০ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে