
রংপুরে চাঁদাবাজির অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রবিনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৬ ফ্রেরুয়ারি রংপুর নগরীর আলমনগর খামার এলাকার হেলাল আহম্মেদের ছেলে ব্যবসায়ী নাজমুল সাকিব স্থানীয় একটি ব্যাংকের এটিএম বুথ থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে সেখানে একটি চায়ের দোকানে গিয়ে চা পান করার সময় রবিন তাঁর কয়েকজন সহযোগীসহ সাকিবকে অপহরণ করে তুলে নিয়ে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের পুকুরপাড়ে নিয়ে যান। এ সময় তাঁকে বেদম মারধর করে কাছে থাকা ৫৪ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় পরের দিন ব্যবসায়ী সাকিব তাজহাট থানায় নিজে বাদী হয়ে একটি ছিনতাই ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। গত বুধবার রাতে অভিযান চালিয়ে সেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম রবিনকে রংপুর নগরীর আলমনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে