
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় স্ত্রীর গায়ে গরম ডালের পানি নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত স্বামী ইসাহাক আলী (৪৬) বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, গতকাল সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে শারীরিক নির্যাতনের পর গরম ডালের পানি দিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে দেন ইসাহাক। এ সময় ভিকটিমের আর্তচিৎকারে প্রতিবেশীরা উদ্ধারের জন্য এগিয়ে এলে ইসাহাক আলী পালিয়ে যান। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে বিরামপুর হাসপাতালে এবং পরে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজে ভর্তি করেন। বর্তমানে ভুক্তভোগী ওই নারী দিনাজপুরের এম রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বিরামপুর থানায় ইসাহাক আলী, তাঁর বাবা আব্দুল জব্বার (৭০) এবং মা আসমা বেগমকে (৬০) আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে দাহ্য পদার্থ দিয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
থানায় মামলার পরিপ্রেক্ষিতে বিরামপুর থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইসাহাক আলীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
ওসি আরও জানান, অভিযুক্ত ইসাহাক আলী গরম ডালের পানি দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে। এতে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে