নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বিপৎসীমা অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে নতুন করে ডিমলার তিনটি ইউনিয়নের ২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে দুপুরের পর থেকে পানি প্রবাহের সীমা কমতে শুরু করেছে।
হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় ভেন্ডাবাড়ি চরের ২ নম্বর স্পার বাঁধ ভেঙে যায়। সেই অংশ দিয়ে পানি ঢুকে প্রায় ৫ শত একর জমির আমন খেত নষ্ট হয়ে যায়। বাঁধ ভেঙে যাওয়ায় ওই স্থানে তিস্তা নদীর গতিপথ পরিবর্তন করেছে। এর আগে ওই চরের ৭০টি পরিবার ভিটেমাটি হারিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর আশ্রয় নেয়।
নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বাঁধে আশ্রয় নেওয়া ও পানিবন্দী মানুষের মাঝে নগদ টাকা, শুকনো খাবার ও চাল সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ভিটেমাটি হারা পরিবারকে প্রধানমন্ত্রীর চলমান আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসন করা হবে।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম বলেন, তিস্তা নদীর স্পার বাঁধ ভেঙে যাওয়ায় আমন চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের তালিকা ও ক্ষতিগ্রস্ত আমন খেতের পরিমাণ নির্ণয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট কৃষি বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সচিব আরও বলেন, বন্যা পরবর্তীতে কৃষি পুনর্বাসনে কৃষকদের বীজ ও সার প্রদানের পাশাপাশি কৃষি উপকরণ প্রদান করা হবে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে