
দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা দেড়টার দিকে উপজেলা চত্বরের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো পৌর শহরের হুগলীপাড়া এলাকার মোশারফ হোসেনের মেয়ে মুশফিকা আক্তার মিম (৯) এবং একই এলাকার আতাউর রহমানের মেয়ে আছিয়া মোবাশ্বির (৮)। তারা দুজনই আনোয়ারুল হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী।
ঘটনা নিশ্চিত করেছেন পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে মিম ও আছিয়া প্রতিদিনের মতো মাদ্রাসায় গিয়েছিল। দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি এসে প্রতিবেশী আরও দুই শিশুসহ চারজন মিলে উপজেলা পরিষদের ভেতরের পুকুরে গোসল করতে নামে। পরে তাদের প্রতিবেশী দুই শিশু বাড়ি ফিরে গেলেও মিম ও আছিয়া না ফেরায় স্বজনেরা তাঁদের খোঁজা শুরু করে। পরে স্থানীয় এবং পার্বতীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন ও পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, ‘উপজেলা পরিষদের পাশে শিশু দুটির বাড়ি। যতটুকু জানতে পেরেছি, তারা এখানে প্রায় সময় খেলতে আসে, আজকেও পুকুর পাড়ের সিঁড়িতে বসে খেলেছে। তারা সাঁতার না জানায় পানিতে ডুবে গেছে। মরদেহ সুরতহাল শেষে আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে