কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে সাদিয়া আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পুরির পটল এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত সাদিয়া চট্টগ্রামের ক্যাপটেন বাজার দুই নম্বর কলোনির বাসিন্দা হাসান আলীর মেয়ে।
নিহত শিশুর মামা আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোন ও ভাগনি সাদিয়া চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের পুরির পটল এলাকায় পিতার বাড়িতে ঈদ উদ্যাপন করার জন্য আসেন। এরপর সবাই মিলে ঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ভাগনি সাদিয়া উঠানে খেলা করছিল। কিছু সময় পর বিকেলে সাদিয়ার খোঁজ করতে গিয়ে তারা দেখতে পায় বাড়ির ভেতরে থাকা ব্যবহৃত পানির গর্তে (টিউবওয়েল এর পানি জমাকৃত জায়গা) সাদিয়া ভেসে রয়েছে। এরপর স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মৌনি সেনগুপ্তা জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৪ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪০ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে