দিনাজপুরের কাহারোলে সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালের দখল করা পুকুর–কৃষিজমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ সোমবার উপজেলার ডহচী এলাকায় শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন করেন।
এতে বক্তব্য দেন–বড় পোকড়া মজাপুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির নেতা ওসমান আলী, হাসান আলী, আব্দুল কাদের, সোহেল রানা, নুর মোহাম্মদ, সালমা বেগম, শুকুর আলী প্রমুখ।
স্থানীয় বাসিন্দারা জানান, দেশ ভাগের কয়েক বছর পরে ঢাকার গাজীপুর থেকে ৩০ জন মানুষ পরিবার পরিজনসহ ডহচী মজাপুকুর এলাকার জঙ্গল পরিষ্কার করে বসবাস শুরু করে। এ সময় থেকে তারা পুকুরটি ভোগদখল করে আসছিল। পরবর্তীতে ১৯৭৭ সালে সমবায় অধিদপ্তর থেকে সমিতির নামে পুকুরটি নিবন্ধন নিয়ে মাছ চাষ ও পাড়ের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
বড় পোকড়া মজাপুকুরটি আয়তনে প্রায় ৩৬ বিঘা (পাড়সহ)। ২০০৮ সালে নির্বাচনের পর পুকুর পাড়ের বাসিন্দাদের মামলা ও ভয়ভীতি দেখিয়ে সেই জায়গা থেকে সরিয়ে দেন এমপি গোপাল ও তার অনুসারী আবুল কালাম ওরফে হাঁস কামাল নামের এক ব্যক্তি। সে সময় তাদের জানানো হয়, পুকুরসহ এই সম্পত্তি নুর বানু নামে এক নারীর কাছ থেকে গোপাল ক্রয় করেছেন।
পুকুর পাড়ের বাসিন্দা ওসমান আলী (৭৪) বলেন, ‘পাকিস্তান আমল থেকে আমরা সমবায় সমিতির মাধ্যমে পুকুরে মাছ চাষ করছি ৩০ জন মৎস্যজীবী। হঠাৎ জানতে পারলাম, এমপি নাকি পুকুরটা কিনেছে। আমাদের বিতাড়িত করে আয় রোজগারের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এমপির বিচার চাই এবং ক্ষতিপূরণ চাই।’
সালমা বেগম (৫৩) বলেন, ‘আমাদের উচ্ছেদ করে পাশে ৫ শতক করে জমি দিয়েছে বাড়ি করার জন্য। তাও টাকা নিয়েছে ৫০ হাজার করে। যুগ পার হয়ে গেলেও রেজিস্ট্রি করে দেয় নাই।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে