
আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৫ বছর ধরে নিয়োগ হয়েছে। তাতে কিছু মেধারভিত্তিতে চাকরি পেয়েছেন, কিন্তু যাঁরা দলীয় বিবেচনায় চাকরি পেয়েছেন তাঁদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ শনিবার রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে ১৮৭ জন কর্মকর্তা যোগদান করেনি। তারা আর পুলিশ নয়, তারা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মানবতাবিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়ায় তাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।’ তবে অনুসন্ধানী সাংবাদিকেরা তাঁকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন এ উপদেষ্টা।
এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১৩ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে। তাঁর অভিযোগ, বিএনপি একের পর এক সংকট তৈরি করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে।
২১ মিনিট আগে
লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোক্তার উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।
২৯ মিনিট আগে
ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরের মুক্তবাজার ও সদর উপজেলার ফকিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে