
বাণিজ্যে স্নাতক শেষ করে একটা চাকরি করছিলেন ওয়াদুদ বুলবুল (৩৬)। স্ত্রী-সন্তান নিয়ে ভালো কাটছিল তাঁর দিন। মাস চারেক আগে শখ করে বন্ধুর সঙ্গে সেবন করেন ফেনসিডিল। এরপর ইয়াবা। তারপর আর এসব ছাড়তে পারেননি। নেশার জগতে ঢুকে টাকা জোগাড়ে তাঁকে এখন নামতে হয়েছে ছিনতাইয়ে। গতকাল শনিবার রাতে বুলবুল গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ বলছে, বুলবুল এখন ভয়ংকর ছিনতাইকারী। তাঁর বাড়ি রাজশাহী নগরীর নওদাপাড়ায়। বুলবুলের বাবা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ছিলেন। বাবার রেখে যাওয়া চারতলা বাড়ির একটি ফ্ল্যাটে বাস করেন তিনি। গত শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাতিল সিরাজের স্ত্রী ইফফাত জাহান রিতার ভ্যানেটি ব্যাগ ছিনতাইয়ের পর শনিবার রাতে বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার দুপুরে রাজশাহীর বোয়ালিয়া থানা-পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ইফফাত জাহান রিকশায় চড়ে শহরের রেলগেট থেকে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। তখনই মোটরসাইকেল নিয়ে এসে ইফফাতের ব্যাগ টান দিয়ে নিয়ে যান বুলবুল। পরে ক্লোজ সার্কিটের (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। শনিবার রাতে লক্ষ্মীপুর মোড় থেকে তাঁকে গ্রেপ্তারও করা হয়। গ্রেপ্তারের সময়ই বুলবুল ছিনতাইয়ের কথা স্বীকার করেন। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ছিনিয়ে নিয়ে যাওয়া ব্যাগ ও টাকা। তবে ইফফাতের মোবাইল ফোনটি পাওয়া যায়নি।
ওয়াদুদ বুলবুল জানান, তিনি একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ। চার মাস ধরে ফেনসিডিল ও ইয়াবায় আসক্ত। হাতে টাকা থাকলে তিনি ফেনসিডিল সেবন করেন। এক বোতল ফেনসিডিলের দাম ২ হাজার টাকা। এ ছাড়া প্রতিদিন তাঁর অন্তত ছয়টি ইয়াবা বড়ি লাগে। প্রতিটির দাম ২৫০ টাকা। নেশার টাকা জোগাড় করতেই তাঁকে ছিনতাই করতে হচ্ছে।
বুলবুল আরও জানান, এর আগেও তিনি এভাবে ছিনতাই করেছেন। ছিনতাই হওয়া মোবাইল ফোন ব্যবহার করলে কিংবা বিক্রি করলেও তাঁর ধরা পড়ার ভয় আছে। তাই ছিনতাই করা মোবাইল ফোন তিনি ড্রেনে ফেলে দেন। ইফফাত জাহানের মোবাইল ফোনটিও ফেলে দিয়েছেন ড্রেনে।
ইফফাত জাহানের ব্যাগ নিয়ে যাওয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখা গেছে। বুলবুল জানান, জুমার নামাজ আদায়ের পর নেশার জন্য মাথাব্যথা করছিল। তখনই তিনি একটা ছিনতাইয়ের পরিকল্পনা করে বের হন। তবে ধরা পড়বেন তা ভাবেননি। এর আগে ছিনতাই করলেও এবারই প্রথম তিনি ধরা পড়েছেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘নেশার টাকার জন্য অনেক ভালো পরিবারের সন্তানেরাও অপরাধে জড়িয়ে যাচ্ছেন। বুলবুলও তাঁদেরই একজন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুলবুল যেসব স্থান থেকে মাদক জোগাড় করতেন সেগুলোরও সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযান চালানো হবে।’

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে গরু, মহিষ, ছাগল ও দুম্বা নিয়ে ঢাকার হাটগুলোতে হাজির হচ্ছেন ব্যাপারীরা।
২ ঘণ্টা আগে
ঝিনাইদহ জেলায় স্থায়ী-অস্থায়ী ২৪টি পশুর হাট রয়েছে। এসব হাটের ইজারা দিতে সম্প্রতি দরপত্র আহ্বান করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। এর মধ্যে ১৮টির ইজারা হলেও কাঙ্ক্ষিত দরপ্রস্তাব না পাওয়ায় ৬টির ইজারা হয়নি। ফলে কোরবানির পশু বিক্রি থেকে খাস রাজস্ব আদায় করছে উপজেলা প্রশাসন।
২ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে শুরু হয়েছে ঘরমুখী মানুষের ভিড়। আগামীকাল সোমবার থেকে সরকারি ছুটি শুরু হলেও এর আগেই দক্ষিণাঞ্চলের যাত্রীদের যাত্রা শুরু হওয়ায় টার্মিনালজুড়ে বেড়েছে ব্যস্ততা। এই বাড়তি চাপ সামাল দিতে হকারমুক্ত করা হয়েছে টার্মিনাল।
৩ ঘণ্টা আগে
কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১০। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।
৫ ঘণ্টা আগে