Ajker Patrika

রামেকের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১০
রামেকের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুই ব্যক্তি মারা গেছেন। দুজনেই ভুগছিলেন করোনার উপসর্গে। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ১০ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন দুজন। আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৬৮ জন।

আগের দিন শুক্রবার জেলার ৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ২০ দশমিক ৬৯ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত