Ajker Patrika

ধামইরহাটে নাশকতার মামলায় গ্রেপ্তার ৫ 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাটে নাশকতার মামলায় গ্রেপ্তার ৫ 

নওগাঁর ধামইরহাটে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার মামলায় বিএনপি সমর্থক জাহাঙ্গীর আলম লিটনসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী। 

গ্রেপ্তাররা হলেন ধামইরহাট উপজেলার ধামইরহাট ইউনিয়নের দক্ষিণ জাহানপুর এলাকার মেহেদী হাসান, জাহানপুর ইউনিয়নের পশ্চিম বড় শিবপুর মাস্টার পাড়া এলাকার মামুনুর রশিদ, জাহানপুর ইউনিয়ন পশ্চিম বড় শিবপুর মাস্টার পাড়া এলাকার আবুবক্কর সিদ্দিক, গাংরা দক্ষিণপাড়া এলাকার শরিফুল ইসলাম এবং উমার ইউনিয়নের আমাইতাড়া এলাকার জাহাঙ্গীর আলম লিটন। 

ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার মামলায় তাঁদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা সবাই বিএনপি সমর্থক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত