
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে তার বলিষ্ঠ অবস্থানে পৌঁছাচ্ছে। একটি স্বাবলম্বী ও আত্মমর্যাদাশীল দেশ গড়তে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আজকের শিক্ষার্থীদের হাত ধরেই সম্ভব হবে।’
আজ রোববার চারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটি মানুষের জীবনে একটা সময় আসে, যে সময়টা তাকে আত্মবিশ্বাসী করে তোলে। ছোটবেলায় যখন আমরা নতুন কিছু উপহার পেতাম, তখন আমাদের মনে আগ্রহ জন্মাত। একইভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ট্যাব উপহার শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু জানার আগ্রহ তৈরি করবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, নারী ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন ও পৌর মেয়র একরামুল হক।
অনুষ্ঠানে চারঘাট উপজেলার ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম-দশম শ্রেণি ও সমমানের ৩৪৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ট্যাব বিতরণ করা হয়।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা বাঘা ও চারঘাটে ১০ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করেছেন। গতকাল শনিবার ও আজ দুই উপজেলার ১৩টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অসহায় মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, আধা কেজি মসুর ডাল, এক লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি, ২০০ গ্রাম সেমাই ও গুঁড়া দুধ।
এর আগে চারঘাট পৌরসভা চত্বরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অসহায় ও দুস্থদের মধ্যে ৩ হাজার ৬৩৯টি প্যাকেটে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের অংশের দুটি এলাকায় দীর্ঘদিন ধরে কালকিনি ও রাজৈর পৌরসভার সব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়ক ঘেঁষে খোলা জায়গাগুলো ভাগাড়ে পরিণত হয়েছে।
১১ মিনিট আগে
নির্দেশক বলেছিলেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে এলে তাদের পাওয়া যাবে। ঢাকার সন্ধ্যার অসহনীয় যানজট ঠেলে সময়মতো বড় মগবাজারের আউটার সার্কুলার রোডের বিশাল সেন্টারে এসে পৌঁছানো গেল। এই বিপণিবিতানের ছাদেই যাত্রা শুরু করতে যাচ্ছে নাটকের একটি মঞ্চ।
২১ মিনিট আগে
মাদারীপুরে একের পর এক পুকুর ভরাট করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনের নজরদারির ঘাটতি ও প্রভাবশালীদের দখলে দ্রুত হারিয়ে যাচ্ছে এসব জলাধার। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় পানিসংকটের ঝুঁকিও বাড়ছে।
৪১ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে কোপানো মা ও তিন মেয়েই মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো শাহীনুর বেগম (৪০), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (১৮), মেজ মেয়ে কলেজশিক্ষার্থী ইকরা আক্তার (১৬) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)।
৪ ঘণ্টা আগে