
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে সংগঠনবিরোধী মন্তব্য করায় চাঁপাইনবাবগঞ্জে এক দিনে ১১ ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক মো. আশিকুজ্জামান আশিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উল্লিখিত ছাত্রলীগ নেতাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারাদেশ পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন রহনপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখার সহসভাপতি মো. আসাদুল ইসলাম, নাচোল সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজন শেখ, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক তাহমিদ হাসান গোলাপ, আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখার সভাপতি মো. রিজন আহমেদ রিজু, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন শাখার সাবেক সহসভাপতি ইউসুফ আলী সবুজ, সুন্দরপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান অনন্ত, বোয়ালিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আবু সালেক নিশান, আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখার কর্মী ওমর ফারুক, মো. ইসমাইল ও আলীনগর ইউনিয়ন শাখার কর্মী আব্দুর রহমান রিংকু।
জেলা ছাত্রলীগের মো. সভাপতি সাইফ জামান আনন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে সংগঠনবিরোধী ও সাঈদীর পক্ষে সামাজিক মাধ্যমে সোচ্চার ছিলেন বহিষ্কৃতরা। কেন্দ্রীয় কমিটি তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। নির্দেশ অনুযায়ী তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর স্থায়ী বহিষ্কার করার জন্য সুপারিশ করা হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
৩ ঘণ্টা আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৩ ঘণ্টা আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
৩ ঘণ্টা আগে