
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।
সবার সহযোগিতা কামনা করে নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক মার্কা নিয়ে তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, পটুয়াখালী-৩ আসনের উন্নয়নই হবে তাঁর মূল লক্ষ্য।
একই সঙ্গে নুর বলেন, ‘দশমিনায় একটি রাজনৈতিক চক্র বিভিন্ন চর দখলের সঙ্গে জড়িয়ে পড়েছে। তাদের স্বার্থ বাস্তবায়ন করার জন্য, চরের নিরীহ লোকদের হয়রানি করার জন্য, মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচার বলে চালিয়ে যাচ্ছে। তাদের সাবধান করে বলতে চাই, জনগণকে হয়রানি করে আবার তাদের কাছে ভোট চাইতে হবে মনে রাখবেন। নিরীহ জনগণকে ফাঁদে ফেলে কোনো কাজ সুষ্ঠু হয় না।’
নুর আরও বলেন, ‘গণঅধিকার পরিষদ তৈরি হয়েছে রাষ্ট্র, সমাজ থেকে অন্যায় ও আবর্জনার স্তূপ দূর করার জন্য। আমি কেন্দ্রীয় নেতা হয়ে দশমিনা-গলাচিপা উপজেলার প্রতিনিধি হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত। আপনাদের ভালোবাসা নিয়ে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। আপনাদের প্রতিনিধি হয়ে উপজেলার সব উন্নয়নে কাজ করার অঙ্গীকারবদ্ধ।’
জাতীয় রাজনীতি নিয়ে নুর আরও বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া বিকল্প নেই। জাতীয় সরকার গঠিত হলে দেশে রাজনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে।
মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার বিষয়ে নুর বলেন, রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে। দেশে আবারও ফ্যাসিবাদের আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে নির্যাতন, গুম-খুন ও দখলবাজির যে সংস্কৃতি ছিল, তা কোনো রাজনৈতিক দল বা নেতার মুখোশ হয়ে উঠলে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, যত বড় নেতা হোক না কেন, দখলবাজি-জুলুম করলে এলাকায় জনগণের কাছে কেউ পাত্তা পাবে না।
নুর আরও বলেন, দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দেওয়া যাবে না। আঞ্চলিক পর্যায়ের কিছু নেতার অতি উৎসাহী ভূমিকার কারণে জাতীয় ঐক্য বিঘ্নিত হচ্ছে; যা দেশের জন্য অশনিসংকেত। তিনি বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সমঝোতার নির্বাচনই দেশের জন্য মঙ্গলজনক। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি করে নির্বাচন দিলে তা স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক হবে।
সম্ভাব্য এই প্রার্থী বলেন, আগামী নির্বাচনে প্রতিনিধি হতে পারলে জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসে চর এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হবে।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মিলন মিয়া। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজান হাওলাদার, জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালাম প্রমুখ।

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পসংলগ্ন নদীর ঘাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
২ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মেছোবিড়াল উদ্ধার করতে গিয়ে বন বিভাগের প্রস্তুতি ও তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত সরঞ্জাম ও কার্যকর উদ্ধার পরিকল্পনা ছাড়াই বন বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। শেষ পর্যন্ত উদ্ধার অভিযান ব্যর্থ হলে আতঙ্কিত জনতার পিটুনিতে প্রাণ হারায়...
৪ মিনিট আগে
নাটোরের লালপুরে মুরগির খামারে শেয়ালের উপদ্রব বন্ধ করতে নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জিয়ারুল ইসলাম (৩০) নামে এক তরুণ খামারির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর মৌজার কয়লার...
৭ মিনিট আগে
প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল ৩০ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
৯ মিনিট আগে