
ধর্ম মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না। তবে আমি আপ্রাণ চেষ্টা করেছি। একটি ট্রান্সপারেন্ট প্রশাসন গড়ে তুলতে আমরা সক্ষম হয়েছি।’
আজ শুক্রবার পঞ্চগড় দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসার এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, মডেল মসজিদগুলোতে যেখানে অনিয়ম বা দুর্নীতি পাওয়া গেছে, সেখানে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি খুব শিগগিরই তাদের প্রতিবেদন দেবে। ইসলামিক ফাউন্ডেশনের কিছু বিষয়ে অনিয়মের অভিযোগ ওঠায় একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গতকাল তাঁরা প্রতিবেদন জমা দিয়েছেন এবং সেই অনুসারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্য এক প্রশ্নের জবাবে খালিদ হোসেন বলেন, ‘আমার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। আমি নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত নই, অফিসারদেরও দুর্নীতিমুক্ত রাখতে আমি সব সময় সোচ্চার আছি।’
ধর্ম উপদেষ্টা জানান, হজ ব্যবস্থাপনায় অতীতে জমে থাকা এজেন্সিগুলোর ৩৯ কোটি টাকা সৌদি আরব থেকে ফেরত আনা হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
২ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
৩ মিনিট আগে
বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
১১ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৫ মিনিট আগে