পঞ্চগড়ে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় এসব সড়ক দুর্ঘটনা ঘটেছে। পঞ্চগড় পৌরসভার ট্রাক টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত ও ছেলে আহত হয়েছে। সদর উপজেলার মাগুরা এলাকায় বিদ্যুতায়িত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, তেঁতুলিয়া উপজেলায় সংঘর্ষে আরও ১ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর ছেলে এনামুল হক (৩৫) গুরুতর আহত হন। তাঁতের বাড়ি তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট ইউনিয়নের লোহাকাচি গ্রামে। আহত এনামুলকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ট্রাকচালককে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আজাদপুর এলাকায় ডিশ কেব্লের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত হয়ে অজ্ঞান হয়ে গেলে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বুড়িমুটকি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শহিদুল ওই এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে। এ সময় শহীদের ভগ্নিপতি সাদ্দাম আহত হন।
পুলিশ জানিয়েছ, তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি এলাকার শান্তি রানি নামে এক নারীর বাড়িতে সলিম উদ্দীন নামে এক ব্যক্তির যাতায়াত ছিল। এ নিয়ে সোমবার রাতে সলিমের সঙ্গে শহিদ ও সাদ্দামের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সলিমের লোকজনের মারধরে শহীদ ও সাদ্দাম আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শহিদের মৃত্যু হয়। এ ঘটনায় শহিদের স্ত্রী ফেন্সি আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া ও তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর ভাটারা এলাকায় বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৫টি ছিনতাই হওয়া মোবাইল ফোন ও একটি ডিজিটাল ক্যামেরাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার ছিনতাইকারী এবং তিনি সহযোগীদের নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে ছিনতাই করে আসছিলেন।
৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশের একটি পুকুরপাড়...
৬ মিনিট আগে
রাজধানীর খিলগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে মারধরে কামরুজ্জামান খান দিপু (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুগদা হাসপাতাল থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায়।
৩৯ মিনিট আগে
বগুড়ার ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ১২টি ট্রাক আটক করে চালকদের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত ধুনট-শেরপুর বাইপাস সড়কে এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
১ ঘণ্টা আগে