নোয়াখালীতে রূপালী ব্যাংকের ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাতের অপরাধে সাবেক এক ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কর্মকর্তার নাম বেলায়েত হোসেন।
আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন। তবে রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদক কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত বেলায়েত হোসেন ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত রূপালী ব্যাংক জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কর্মকালে এই কর্মকর্তা ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে বিভিন্নভাবে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন করেন। পরে তিনি টাকাগুলো আত্মসাৎ করেন। পরে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে ২০১৬ সালের ৪ মে সোনাইমুড়ী থানায় একটি মামলা করে। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক ২০২৩ সালে আদালতে অভিযোগ দাখিল করে।
শুনানি শেষে আদালত অভিযুক্ত আসামিকে ১৮৬০ সালের দণ্ডবিধির ৪০৯ ধারায় পাঁচ বছর, ৪৬৮ ধারায় পাঁচ বছর ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তরুণ সোহেল হোসাইন রাশিয়ায় অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দুটি রাষ্ট্রীয় আমন্ত্রণপত্র পেয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অফিসিয়াল ডিক্রির আওতায় আয়োজিত এ আন্তর্জাতিক উৎসবটি রুশ সরকারের শীর্ষ পর্যায়ের...
৬ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শিগগির এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
৯ মিনিট আগে
মেহেরপুরের নুরপুর গ্রামে সাপের কামড়ে বিলকিস আক্তার (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। গতকাল সোমবার মধ্যরাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। বিলকিস আক্তার নুরপুর গ্রামের প্রবাসী বেবী ইসলামের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
১২ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গলইভাঙা এলাকায় নদীভাঙন রোধে ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
১৫ মিনিট আগে