
নেত্রকোনায় মাদ্রাসা সুপারকে মারধর এবং হেফাজতে ইসলামের নেতার বাড়িঘরে হামলা ও মারধরের ঘটনায় বিএনপি নেতা আবুল কালাম আজাদ ওরফে রেনু মিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল রোববার জেলা বিএনপির আহ্বায়ক চিকিৎসক মো. আনোয়ারুল হক ও সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালীর যৌথ স্বাক্ষরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।
অব্যাহতি পাওয়া আবুল কালাম আজাদ সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ছোট গরদী গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীরা হলেন গরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল খালেক খান এবং মৌগাতী ইউনিয়ন হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ গরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি না হতে পেরে গত মঙ্গলবার দুপুরে তিনি তাঁর লোকজন নিয়ে মাদ্রাসায় সুপারের কক্ষে যান। পরে সুপারকে টেনেহিঁচড়ে কক্ষ থেকে বের করে দেন এবং চাঁদা দাবি করেন। ওই ঘটনার প্রতিবাদে পরদিন বুধবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থী ও এলাকাবাসীরা মানববন্ধন করে। সেখানে মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও হেফাজতে ইসলামের নেতা আনিসুর রহমান বক্তব্য দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই দিন সন্ধ্যায় আবুল কালাম ও তাঁর ছেলে লোকজন নিয়ে আনিসুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে তাঁকে মারধরসহ ঘরবাড়ি ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
এসব ঘটনা নিয়ে উভয় পক্ষই স্থানীয় হাটখলা বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
এ নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর জেলা কমিটি পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে গতকাল রোববার আবুল কালাম আজাদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৬ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৬ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৬ ঘণ্টা আগে