
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ ও এক যুবদল নেতার মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তাঁরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, উচ্চ আদালতের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আসামিরা আজ আদালতে হাজির হন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত কোরবানির ঈদের আগে পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৩টি স্থানে অস্থায়ী পশুর হাট ইজারা দিতে গত ১৯ মে দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। ২০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহানের উপস্থিতিতে প্রকাশ্য নিলাম শুরু হয়। সেখানে বিএনপি ও জামায়াতের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং সমর্থক অংশ নেন।
নিলাম চলাকালে আগিয়া বাজারের ইজারা নিয়ে দরপত্রে অংশগ্রহণকারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিএনপি নেতা-কর্মীরা আগিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাহফুজুর রহমান, জামায়াত কর্মী এবাদুল ইসলামসহ কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষের বাইরেও দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থিতিতে পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত করে প্রশাসন।
ওই দিন বিকেলে হাট ইজারার বিরোধের জেরে জামায়াত নেতারা আগিয়া বাজারে যুবদল নেতা শাহরিয়ার ওমর শরীফের ওপর হামলা চালান ও তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়। এর প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছিলেন। এ ঘটনার পরদিন রাতে শাহরিয়ার ওমর শরীফ বাদী হয়ে জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে ডাকাতির চেষ্টা ও গৃহবধূকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিবের বাজারে ক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
১৯ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় আয়শা সিদ্দিকা জ্যোতি (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জ্যোতি উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর ওকরাবাড়ি এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীনের মেয়ে। সাত বছর আগে পাকুড়িয়া শরীফ এলাকার মৃত জহুরুল হকের ছেলে শহিদুল ইসলাম লেবুর সঙ্গে তাঁর বিয়ে হয়।
২১ মিনিট আগে
কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন করে বিপাকে পড়েছেন মো. অপু মিয়া। একই দিনে দুই ঘণ্টার ব্যবধানে তাঁর মুঠোফোনে প্রথমে ‘সংশোধনের প্রয়োজন’ এবং পরে ‘আবেদন বাতিল’—সংক্রান্ত দুটি এসএমএস আসে। আবেদন বাতিলের কারণ হিসেবে আগের একটি পাসপোর্টের তথ্য গোপনের কথা জানানো হলেও...
২৬ মিনিট আগে
বরিশালের গৌরনদী উপজেলায় রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রকে মারধর, কান ধরে ওঠবস করানো ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে লিপন শরীফ (৪৪) নামের এক অভিভাবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৩৪ মিনিট আগে