
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এমভি রূপসী-৯ কার্গো জাহাজের মাস্টার রমজান আলী শেখসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার নৌ-আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভুক্ত অপর আসামিরা হলেন, কার্গো জাহাজের মাস্টার মো. নুরুল আলম, ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. নাদিম হোসেন, লস্কর মো. সুমন হোসেন, মো. ইয়াসিন, সুকানী মো. জাহিদুল ইসলাম, গ্রীজার মো. রিয়াদ হোসেন।
নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন আজকের পত্রিকাকে জানান, নৌ আইনে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দ্রুতগতিতে নৌযান চালিয়ে প্রাণহানির অভিযোগ আনা হয়েছে এই মামলায়।
গত রোববার দুপুর ১টা ৫৮ মিনিটে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে এম ভি আফসার উদ্দিন নামে যাত্রীবাহী লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর ২টা ২০ মিনিটে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে রূপসী ৯ নামে একটি পণ্যবাহী কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এ সময় নদীতে লাফিয়ে পড়ে অধিকাংশ যাত্রী তীরে উঠলেও নিখোঁজ হন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত নদী থেকে নারী ও শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে গতকাল সোমবার। ওই মামলায় দায়িত্বে অবহেলা জনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। এই আট আসামিকে বন্দর থানার ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
৬ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
২৬ মিনিট আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
২৬ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৬৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সদৃশ মাদক উইনকেরেক্সসহ ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করেছে এসআরবি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে