নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৫ জন নারী ও দুটি শিশু রয়েছে। এখনও নিখোঁজ নয় জন।
তারা হলেন, মুন্সিগঞ্জ সদরের উত্তর চরমসুরার ওয়ালিউল্লাহর স্ত্রী সখিনা (৪৫), মুন্সিগঞ্জ সদরের প্রীতিময় শর্মার স্ত্রী প্রতিমা শর্মা (৫৩), মালপাড়ার হারাধন সাহার স্ত্রী সুনিতা সাহা (৪০) ও নোয়াগাঁও পূর্বপাড়ার দুখু মিয়ার মেয়ে ছাউদা আক্তার লতা (১৮)। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানিয়েছেন, এরই মধ্যে চার নারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল আলম জানান, চরসৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যায় নির্মাণাধীন সেতুর কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে। একটি কোস্টার জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল লঞ্চটি।
লঞ্চ ডুবির এই ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। রোববার রাতেই এ তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহেরা খানম ববিকে প্রধান করে জেলা প্রশাসনের সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
অপরদিকে নৌ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মো. রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
উদ্ধার কাজ তদারকি করতে রাতেই দুর্ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সদর ইউএনও নাহিদা বারিক, বন্দর ইউএনও শুক্লা সরকার।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, সরকারের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারের জন্য ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি আহতদের প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার ভার নেওয়া হয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
৪ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১৭ জুন থেকে ১০ দিনব্যাপী ৪১তম শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে। সোমবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এই মাহফিল। এতে দেশ-বিদেশের আলেমরা অংশ নেবেন।
২৬ মিনিট আগে