
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি তাকে (শামীম ওসমানকে) এটা (গডফাদার) বলিনি, এটা তাঁর বিগত ত্রিশ বছরের উপাধি। সারা বাংলাদেশ তাকে জানে। আওয়ামী লীগে জনপ্রিয়দের যেমন স্থান আছে, বিতর্কিতদেরও স্থান আছে। বিশাল দলের মধ্যে সবাই থাকে। এখানে যে টিকে থাকার টিকে থাকবে যে চলে যাওয়ার চলে যাবে।’
আজ রোববার নারায়ণগঞ্জ বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এই কথা বলেন তিনি।
আইভী বলেন, ‘তিনি (শামীম ওসমান) আমার দলের লোক। তিনি সমর্থন দিলে দিবে, না দিলে না দিবে। সে আমাকে অপছন্দ করতেই পারে। এটা কোন ব্যাপার না। আমি আমার বড় ভাইকে সম্মান রাখার চেষ্টা বহুবার করেছি। আমার কিছু করার নেই, জনগণের রায়ই রায়। তারা ষড়যন্ত্র করবে আর তা ধ্বংস করে দেবে জনগণ।’
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি জনগণের জন্য কাজ করেছি। ভোটের মাঠ আমার দখলে। সারা নারায়ণগঞ্জের ভোটাররা আমার কথা বলে। আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে, ধর্মীয় উসকানি দেওয়া হয়েছে। কিন্তু কোনোটাতেই কাজ হবে না। মানুষ কোন অপপ্রচারে কান দেবে না। আমি যখন একটা রাস্তা করি তখন হিসাব করিনা আওয়ামী লীগ যাবে না বিএনপি যাবে। আমি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করেছি ভবিষ্যতেও করব।’
মেয়র হিসেবে কাজের অগ্রগতি উল্লেখ করে বলেন, ‘আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হল কদম রসূল ব্রিজ। এই প্রজেক্টটিও পাস হয়েছে কিন্তু করোনার কারণে পিছিয়ে গেছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে প্রধানমন্ত্রী এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
১২ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
১৪ মিনিট আগে
সদর উপজেলার গয়ঘর খলিফাকান্দী এলাকার ব্যবসায়ী মিজান শেখ গত ২২ আগস্ট বিকেলে ঘরে তালা দিয়ে অসুস্থ মাকে নিয়ে চিকিৎসক দেখাতে ঢাকায় যান। এ সুযোগে ২৩ আগস্ট দিবাগত রাতে চোরেরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ট্রাঙ্কের তালা ভেঙে সাড়ে ৩৪ হাজার টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
১৬ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে বাসায় ঢুকে নওরীন (২৪) নামে এক নার্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় আহত নওরীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ভবনের তৃতীয় তলার আরেকটি বাসার দরজাও খোলা অবস্থায় পাওয়া গেছে।
১৮ মিনিট আগে