
প্রায় ১৮ ঘন্টা উদ্ধার অভিযানের পর শীতলক্ষ্যায় ডুবে যাওয়া ‘এম এল সাবিত আল হাসান’ লঞ্চটি উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দেওয়া সর্বশেষ তথ্যমতে, লঞ্চ থেকে ২৮ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৬ যাত্রী।
নিহতরা হলেন মুন্সিগঞ্জ সদরের নুড়াইতলীর মুখলেছের মেয়ে রুনা আক্তার (২৪), একই থানার মোল্লাকান্দির চৌদ্দমোড়ার সুমর আলী বেপারীর ছেলে সোলেমান বেপারী (৬০), সোলেমানের স্ত্রী বেবী বেগম (৫৫), মালপাড়ার হারাধনের স্ত্রী সুনিতা সাহা (৪০), তার ছেলে বিকাশ সাহা (২২), উত্তর চরমসুড়ার ওলিউল্লাহর স্ত্রী পাখিনা (৪৫), একই এলাকার আরিফের স্ত্রী বিথি (১৮), মেয়ে আরিফা (১), মুন্সিগঞ্জ সদরের প্রীতিময় শর্মার স্ত্রী প্রতিমা শর্মা (৫৩), চর কিশোরগঞ্জ মোল্লাকান্দির মো. ফাজিলের ছেলে শামসুদ্দিন (৯০), শামসুদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৬৫), দক্ষিণ কেওয়ার দেবেন্দ্র দাসের ছেলে নারায়ণ দাস (৬৫), নারায়ণের স্ত্রী পার্বতী রানী দাস (৪৫), বরিশালের উজিরপুরের খায়রুল হাওলাদারের ছেলে হাফিজুর রহমান (২৪), হাফিজুরের স্ত্রী তাহমিনা (২০), ছেলে আব্দুল্লাহ (১), নারায়ণগঞ্জের বন্দরের কল্যান্দীর আজমীর (২), মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার মুশকে আলম মৃধার ছেলে শাহ্আলম মৃধা (৫৫), রতন পাতরের স্ত্রী মহারানী পাতর (৩৭), ঢাকার যাত্রাবাড়ি শনিরআখড়ার রশিদ হাওলাদারের ছেলে আনোয়ার শেখ (৪৫), আনোয়ারের স্ত্রী মাকসুদা বেগম (৩০), আট মাস বয়সী মেয়ে মানসুরা, মুন্সিগঞ্জের নোয়াগাও পূর্বপাড়া এলাকার মিঠুনের স্ত্রী ছাউদা আক্তার লতা (১৮), শরিয়তপুরের নড়িয়ার মৃত নুরনবী শেখের ছেলে আব্দুল খালেক (৭০), ঝালকাঠির কাঠালিয়া এলাকার তোফাজ্জলের মেয়ে লাবনী জিবু (১৩), বরিশালের স্বরূপকাঠির খাদিজা বেগম (৫০), বন্দরের সেলসারদী এলাকার নুরু মিয়ার ছেলে মো. নয়ন (২৯), সাদিয়া (১১) এবং দোলা বেগম (৩৪)।
নিখোঁজ রয়েছেন নিহত সুনিতা সাহার অপর ছেলে অনিক সাহা (১২), মধ্য কোন্ডাগাও এলাকার মতিউর রহমান কাজীর পুত্র ইউসুফ কাজী, ঢাকা মিরপুর-১১ এর বাসিন্দা সিরাজুল ইসলামের পুত্র মো. সোহাগ হাওলাদার (২৩), মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি বেতকা এলাকার মুছা শেখের ছেলে জাকির হোসেন (৪৫), মৃত আনোয়ার ও মুন্সিগঞ্জ সদরের দক্ষিণ ইসলামপুরের নুরুল আমিনের ছেলে তানভীর হোসেন হৃদয়, মালপাড়া এলাকার সিরাজের পুত্র রিজভী (২০)।
প্রসঙ্গত, গত রোববার রোববার বিকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লঞ্চটি কয়লাঘাট এলাকায় নির্মাণাধীন শীতলক্ষ্যা সেতুর নিচে এলে এসকে-৩ নামের একটি কোস্টার জাহাজের ধাক্কায় এটি ডুবে যায়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ জানান, ২৭ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাণ হারানোদের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। দুর্ঘটনার বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

কুমিল্লার দেবিদ্বারে দিনমজুর শফিকুল ইসলামকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যায় জড়িত আসামিদের বিচার দাবিতে আজ শনিবার মানববন্ধন হয়েছে। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামের দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
২ ঘণ্টা আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
২ ঘণ্টা আগে