পাঠকপ্রিয় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে নড়াইলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুলাই) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে জেলার সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়। র্যালি শেষে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ খান শাহাবুদ্দিন।
প্রেসক্লাবের সভাপতি বিটিভির জেলা সংবাদদাতা বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান।
দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি কার্তিক দাস, দৈনিক আজকের পত্রিকার লোহাগড়া প্রতিনিধি এসএম জহুরুল হক মিলু, হিন্দু–বৌদ্ধ–খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি অশোক কুন্ডু।
উপস্থিত ছিলেন দৈনিক ওশান পত্রিকার নির্বাহী সম্পাদক গুলশান আরা,অবসরপ্রাপ্ত শিক্ষক ভক্ত সরকার,একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ফরহাদ খান, দৈনিক দেশরুপান্তর ও এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা সুজয় বকসী, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলুসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
বক্তারা বলেন, দৈনিক আজকের পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অল্প সময়ে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। পাঠকের তথ্যের ক্ষুধা মেটাতে পত্রিকাটির এরই মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।
দেশের প্রায় ৬০ শতাংশ মানুষের কোনো ধরনের আনুষ্ঠানিক প্রাথমিক চিকিৎসার (ফার্স্ট এইড) প্রশিক্ষণ নেই। এ ছাড়া ৬২ শতাংশের বেশি মানুষ দগ্ধ রোগী পরিবহনের সময় রোগীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি জানেন না। বরং মানুষের মাঝে এখনো পুড়ে যাওয়া স্থানে টুথপেস্ট, তেল বা বরফ লাগানোর মতো ক্ষতিকর প্রথাগত অপচিকিৎসার...
৩৬ মিনিট আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত সুন্দর। আমরা তাঁদের কাজকে সম্মান করি। মাননীয় প্রধানমন্ত্রীও তাঁদের প্রতি অত্যন্ত আন্তরিক।’
১ ঘণ্টা আগে
ঝালকাঠির কাঠালিয়ায় পুকুরে ডুবে মো. জুবায়ের ইসলাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের ইসলাম আমরিবুনিয়া গ্রামের প্রবাসী মো. সাইফুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফ রহমান। নিজের এমন কর্মকাণ্ড আড়াল করতে অন্য দুই নির্দোষ শিক্ষার্থীর নাম জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
১ ঘণ্টা আগে