
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে এক চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় প্রধান অভিযুক্ত তরুণী আফরিন রশিদ সেঁজুতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে নগরীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ভুক্তভোগী চিকিৎসকের নাম মো. আশিকুর রহমান। তিনি নগরের জিলা স্কুলের পাশের গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি চেম্বারে বিড়ালের চিকিৎসা ও আনুষঙ্গিক উপকরণ বিক্রি করেন।
গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আশিকুর রহমান। অভিযোগে অভিযুক্ত করা হয়—ছাত্রদল নেতা তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আশিকুরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা আশিকুরের চেম্বারে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। প্রতিবাদ জানালে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় তাঁকে বাঁচাতে গেলে দোকানের কর্মী ঈশান আহমেদ, ঈশানের স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘আজ ভোর রাতে নগরের একটি বাসা থেকে সেঁজুতিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
এদিকে প্রাণী চিকিৎসক ডা. মো. আশিকুর রহমান ও ডা. মো. আব্দুল হান্নানের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চিকিৎসকদের ওপর হামলা, চেম্বারে ভাঙচুর ও চিকিৎসাসেবা বাধাগ্রস্ত করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী বুরহান উদ্দিন সিয়াম বলেন, ‘একজন প্রাণী চিকিৎসকের ওপর যেভাবে অতর্কিত হামলা করা হয়েছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান, ঘটনার পেছনে যারা জড়িত, তাঁদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।’
ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, ‘দুই ভেটেরিনারি চিকিৎসক ডা. মো. আব্দুল হান্নান ও ডা. মো. আশিকুর রহমান শারীরিকভাবে হামলার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করি, সরকার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং যারা দায়ী তাঁদের অতিসত্তর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, ‘তাঁদের (পশু চিকিৎসক) এই সেবাকে অগ্রাহ্য করে অত্যন্ত ন্যক্কারজনকভাবে তাঁদের ওপর আক্রমণ করা হয়েছে। ভিডিওতে আপনারা দেখেছেন—তাঁদের চেম্বারে ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও প্রাক্তন ছাত্র হিসেবে ঘটনাটি আমাকে যেমন ব্যথিত করেছে, একই সঙ্গে একজন ভেটেরিনারিয়ান হিসেবেও আমি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর কোনো অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা ক্ষমতার দাপট দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত করা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে
৯ মিনিট আগে
প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার জন্য নতুন নীতিমালা হচ্ছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন নীতিমালার মাধ্যমে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ও তদারিক করা হবে। ফলে এ সেক্টরের সবার জবাবদিহি নিশ্চিত হবে। মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
১৯ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সজল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সালিসে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ব্যবস্থা নেয়।
২৫ মিনিট আগে
প্রতারণার মাধ্যমে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মতলব পাটোয়ারীসহ ১০ জনের নামে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ...
২৯ মিনিট আগে