
দেশের অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটিয়ে প্রতিটি ঘরে শান্তি ফিরে আসুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মগুরু বিশপ পনেন পল কুবি। বড়দিন উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে তিনি বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ চাই। সৃষ্টিকর্তা যেন সবাইকে সহনশীল ও ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন।’
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় নগরীর ভাটিকাশর এলাকার সাধু পেট্রিকের ক্যাথেড্রাল গির্জায় ধর্মীয় আলোচনা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। ধর্মীয় আলোচনা ও প্রার্থনা পরিচালনা করেন বিশপ পনেন পল কুবি।
অনুষ্ঠান শুরুর আগেই খ্রিষ্টধর্মাবলম্বীরা দলে দলে গির্জায় আসেন এবং প্রার্থনায় অংশ নেন।
গির্জায় আসা জলি রিচিল বলেন, ‘দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা। এই দিনে আমাদের প্রত্যাশা—মানুষের মাঝে শান্তি বিরাজ করুক। ধর্ম ও নৈতিকতা যেন প্রতিটি মানুষের চলার পাথেয় হয়।’
এদিকে বড়দিন উপলক্ষে জেলার বিভিন্ন গির্জায় একই ধরনের ধর্মীয় আচার ও অনুষ্ঠান পালন করা হয়েছে। গির্জাগুলো রঙিন আলো ও বর্ণিল সাজে সাজানো হয়। দিবসটি উপলক্ষে জেলার গির্জা, উপাসনালয় ও বড়দিন উদ্যাপনস্থলগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের দেওয়া আদেশ অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
৪ মিনিট আগে
রাঙ্গুনিয়ার কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত পাইপলাইন স্থাপন করে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। মঙ্গলবার চুয়েট ক্যাম্পাসে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে প্রায় ৮ হাজার ব্যক্তির পানি সংকট নিরসনের আশা করা হচ্ছে।
১০ মিনিট আগে
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সাধারণ মানুষ ও করদাতাদের টাকা শুধু ভবন নির্মাণে ব্যয় করলে হবে না। শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ বরাদ্দের অর্থ যথাযথ ব্যবহার, গবেষণা-সুবিধা বৃদ্ধি এবং প্রকল্পে চার শর্ত নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
১৪ মিনিট আগে
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমানসহ তিনজনের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ ও অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ যাচাই করতে তাঁদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার
২৩ মিনিট আগে