
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মৃত্যুঝুঁকি বাড়িয়ে তোলে। তাই দেরি না করে সময়মতো চিকিৎসা নিন। গতকাল রোববার ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি আয়োজিত বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নিরাপদ খাদ্য আর সুশৃঙ্খল জীবন যাপনই ডায়াবেটিস থেকে আমাদের সুরক্ষা দিতে পারে। খাদ্যে ভেজাল, দূষিত পরিবেশ ও সর্বোপরি খাদ্যাভ্যাস পরিবর্তন এবং যান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়ার কারণে আমাদের দেশে ডায়াবেটিসের হার দ্রুত বাড়ছে। এ ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় আমাদের এখনই সোচ্চার হতে হবে।’
সমিতির দপ্তর সম্পাদক সাংবাদিক নজীব আশরাফের সঞ্চালনায় অধ্যক্ষ গোলাম সরওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ফরিদ আহমেদ, সহসভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী, রোটারেক্ট ক্লাবের সাবেক সভাপতি ফারুক খান পাঠান, সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডা. নার্গি আরা বীথি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সহসভাপতি ফরহাদ হাসান খান, সমিতির যুগ্ম সম্পাদক আনিস উদ্দিন আহমেদ, সমিতির প্রচার সম্পাদক আনিসুর রহমান, কার্যকরী সদস্য ছিদ্দিক আলী মল্লিক, মমতাজ উদ্দিন মন্তা, অ্যাডভোকেট অশোক কুমার সরকার, কাওসার জামান চৌধুরী, ইয়াজদানী কোরায়শী কাজল।
আলোচনা সভা শেষে সমিতির নেতারা হরিকিশোর রায় রোডে সমিতির কার্যালয় প্রাঙ্গণে একটি শোভাযাত্রা করেন। এছাড়াও সমিতি প্রাঙ্গণে ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ডসহ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন:

নওগাঁর মান্দায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এমদাদুল হক (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের উপজেলার কালিকাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বারিল্যা গ্রামের বাসিন্দা।
৭ মিনিট আগে
ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের মরদেহ ভারতের পেট্রাপোলে পৌঁছেছে। তিনটি অ্যাম্বুলেন্সে কলকাতাস্থ হাইকমিশনারের কার্যালয় থেকে মরদেহগুলি আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় ভারতের পেট্রপোল সীমান্তে পৌঁছেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সাব্বিরকে নিয়ে ভ্যানচালক আবু সাইদ হরিশপুর ১ নম্বর ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী ‘শিশির পরিবহন’ নামের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুজনেই ছিটকে রাস্তায় পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে...
১৭ মিনিট আগে
খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকায় কাজীবাছা নদীর তীর থেকে ইয়াতুল ইসলাম (৮) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। নিহত ইয়াতুল ইসলামের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার বিষ্টুপুর গ্রামে...
২১ মিনিট আগে