
মৌলভীবাজারের হাকালুকি, হাইল ও কাউয়াদীঘি হাওরে কাগজে-কলমে ৪৩৭টি বিল থাকলেও বাস্তবে প্রায় ২০০টির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। খননের অভাবে পলি জমে ভরাট হয়ে গেছে এসব জলাশয়। ফলে কমে গেছে দেশি মাছ, বিভিন্ন প্রজাতির পাখি ও জলজ উদ্ভিদ। এতে করে হাওরপারের বহু মানুষের জীবিকা বিপন্ন হয়ে পড়েছে।
হাকালুকি এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি। এটি মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া, জুড়ী উপজেলা ছাড়াও সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বিস্তৃত। একসময় এই হাওরের সব বিল মিলে আয়তন ছিল ৪ হাজার ৪০০ হেক্টর। কাগজে-কলমে এখানে ২৩৮টি বিল; কিন্তু খনন না হওয়ায় প্রায় ১০০টি ভরাট হয়ে গেছে। এ ছাড়া হাইল হাওরে ১৩১টি ও কাউয়াদীঘি হাওরে ৬৮টি বিল থাকার কথা। কিন্তু এই দুই হাওরেও প্রায় ১০০ বিলের কোনো হদিস নেই।
কাগজে-কলমে তিন হাওরে ৪৩৭টি বিলের কথা বলা হলেও বাস্তবে ২৪৫টি ইজারা দেওয়া হয়েছে। বাকিগুলো পলি ও বালুতে ঢাকা পড়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন জানান, হাকালুকি, হাইল ও কাউয়াদীঘি হাওরে চার শতাধিক বিলের কথা বলা হলেও বাস্তবে এই সংখ্যা এখন অনেক কম। প্রায় ৪০ শতাংশ বিল ভরাট হয়ে গেছে। এগুলো খনন করা প্রয়োজন। একসময় হাওরে দেশীয় ২৬০ প্রজাতির মাছ ছিল, এখন তা কমে অর্ধেকে নেমে এসেছে।
হাওরের সঙ্গে যুক্ত ছড়া ও নদী থেকে প্রতি বর্ষায় পলি আসে। এই পলি জমে বিলগুলোর গভীরতা কমতে কমতে একসময় ভরাট হয়ে যায়। ২০ একরের বেশি আয়তনের বিল তিন বছরের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা দেওয়া হয়। ২০ একরের কম বিল উপজেলা ভূমি অফিস থেকে এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। কিন্তু ইজারাদারেরা ঠিকমতো খনন না করায় পলি জমে বিলগুলো অস্তিত্বহীন হয়ে পড়ে।
জুড়ী উপজেলার হাকালুকি হাওরপারের বাসিন্দা সাজ্জাদ মিয়া বলেন, যেভাবে হাওরের বিল ভরাট হচ্ছে, তাতে করে একসময় আর এগুলো খুঁজে পাওয়া যাবে না। এভাবে বিল ভরাট হতে থাকলে এগুলো থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা মানুষের কী হবে?
স্থানীয় বাসিন্দারা বলছেন, এক দশক আগেও হাওরের বিলগুলোর অস্তিত্ব ছিল। অথচ এখন এগুলোর একটি বড় অংশই ভরাট হয়ে গেছে। যেগুলো এখনো টিকে আছে, খনন না করা হলে সেগুলোও ভরাট হয়ে যাবে।
সরেজমিনে জানা যায়, বছরের এই সময়ে হাওর পানিতে টইটম্বুর থাকার কথা। তবে বাস্তবে কুলাউড়া, জুড়ী, রাজনগর ও শ্রীমঙ্গল অংশে পানি একেবারেই কম। মাছের পরিমাণও উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে। আগের মতো মাছ না পাওয়ায় পেশা পরিবর্তনে বাধ্য হয়েছেন অনেক মৎস্যজীবী।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সালেহ সোহেল বলেন, দেশের বৃহৎ হাওরগুলোর মধ্যে তিনটি মৌলভীবাজারে। অথচ এগুলো এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। হাওরের বিলগুলো জরুরিভাবে খনন করা প্রয়োজন। এখানকার জলজ উদ্ভিদ রক্ষা করতে হবে।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, হাওরের বিলগুলো খননের জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিভাগের কাছে চিঠি পাঠিয়েছেন। অনুমোদন হলে খননকাজ শুরু হবে। ভরাট হওয়া বিলগুলো খনন করা খুবই প্রয়োজন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৪ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে