
কিশোরগঞ্জের তাড়াইলে সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে হ্যাপী আক্তার (৩০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে নীলগঞ্জ-তাড়াইল সড়কের দড়ি জাহাঙ্গীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষিকা ইটনা উপজেলার রায়টুটি পশ্চিমপাড়া গ্রামের জজ মিয়া তালুকদারের স্ত্রী। হ্যাপী আক্তার রায়টুটি বাজারের রেহেনা কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে তুষা রাণী সরকার (৬০) ও মনছুর মিয়া (২৪) নামের আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার বলেন, ‘খবর পেয়ে ওসি (তদন্ত) মিজানুর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশা ও টমটমসহ ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আমরা ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করেছি। তবে চালক দুজন পলাতক।’

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে গাড়িটির জ্বালানি ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল বালতি, পলিথিনসহ বিভিন্ন পাত্রে তুলে নিয়ে যেতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন যেন নামেই স্বাস্থ্যকেন্দ্র। বাইরে থেকে দেখলে মনে হয় পরিত্যক্ত কোনো গোয়ালঘর। ঝুঁকিপূর্ণ আধা পাকা ভবন ও তীব্র জনবল-সংকটে কার্যত মুখ থুবড়ে পড়েছে এখানকার চিকিৎসাসেবা। কয়েক হাজার মানুষের প্রাথমিক চিকিৎসাসেবার একমাত্র ভরসা...
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছেন কৃষি ও পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা। মাঝেমধ্যে খসে পড়ছে ছাদের পলেস্তারা। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। গত সোমবার সরেজমিনে দেখা যায় উপজেলার পরিসংখ্যান, কৃষি ও মৎস্য অফিসের ছাদের বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ার দৃশ্য।
৩ ঘণ্টা আগে
যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে