কিশোরগঞ্জের তাড়াইলে আজকের পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা প্রতিনিধি মুকুট রঞ্জন দাসের সভাপতিত্বে কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
আয়োজনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আলী হায়দার, উপজেলা সংবাদ পত্রিকার প্রতিনিধি রবীন্দ্র সরকার, উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি ও সিএনএন বাংলা টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি আজহারুল ইসলাম চুন্নু, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলার নবকন্ঠ প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন, আইন বিষয়ক সম্পাদক ও যায় যায় দিন প্রতিনিধি জোবায়ের হোসেন খান সাকি, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সুমন মিয়া, আমাদের নতুন সময় প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি আবু তাহের মরাজ, কাজল বিশ্বাস প্রমুখ।

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে আব্দুস সালাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১ ঘণ্টা আগে
কয়েকজন বাসযাত্রী বলেন, যেখানে সিরাজগঞ্জগামী বাসের ভাড়া সাধারণ সময়ে প্রায় ৩৫০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার চেষ্টা করছেন কিছু পরিবহন মালিক।
২ ঘণ্টা আগে
৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী মুন্নি বেগম ও আল আমিন বলেন, ‘সরকার আমাদের ১০ কেজি করে চাল দিয়েছে। কিন্তু মেম্বার পাঁচজনকে ৩০ কেজির একটি বস্তা দিয়ে বলেছেন—এর বেশি নেই। আমরা গরিব মানুষ, তাই আর কিছু বলতে পারিনি।’
২ ঘণ্টা আগে