
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটারদের উপস্থিত অনেক কম। ভোটারদের জন্য যে লাইনগুলো করা হয়েছে তাও ফাঁকা। দুই-একজন ভোটার যাঁরা কেন্দ্রে আসছেন, তাঁরা নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
আজ সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
খুলনা সিটির ২৯ নম্বর ওয়ার্ডের সরকারি পাইওনিয়ার মহিলা কলেজে সকালবেলা ভোট দিতে এসেছেন খুলনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাহেব আলী। তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। তবে ভোটারের উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তিনি বলছেন খুলনার মানুষ গরম ভাত খেয়ে ভোট দিতে আসবে।
একই কেন্দ্রে ভোট দিতে এসে নাম প্রকাশ না করা শর্তে এক ভোটার বলেন, ‘২০১৮ সালে ভোট দিতে পারিনি। কেন্দ্রে এসে শুনেছি ভোট হয়ে গেছে। এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে ডেকে আনছে। কারণ মানুষের মধ্যে উৎসাহ কম।’
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে মনে করেন পাইওনিয়ার মহিলা কলেজ ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুর রহমান। তিনি বলেন, ‘কেন্দ্রে ভোটার ১ হাজার ৪৪৫ জন। আপনারা দেখেছেন উপস্থিতি অনেক কম। আশা করি বেলা বাড়ার সঙ্গে ভোটার বাড়বে।’
ভোটার উপস্থিতি কমের বিষয়ে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘সকালে তো আসবে না। মানুষের কাজ-কাম আছে। চারটা পর্যন্ত সময় আছে মানুষ আস্তে ধীরে আসবে। সকালবেলা এসে ভোট দিতে হবে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক কথা।’
নির্বাচন কমিশন সূত্র বলছে, কেসিসি নির্বাচনে এবার ভোটার সংখ্যা রয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
১ ঘণ্টা আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
২ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৪ ঘণ্টা আগে