
ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ জামিন আবেদন মঞ্জুর করেন।
এর মধ্যে ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় সাত দিনের এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে তিন মামলায় ২০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। সন্ধ্যায় তাঁরা জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম মশিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তাহজীব আলম সিদ্দিকী সমির তিন মামলা এবং নায়েব আলী জোয়ারদারের দুই মামলায় জামিন আবেদন করা হয়। শারীরিক অসুস্থতা জনিত নানা কারণে তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মনজুর করেন আদালত। নায়েব আলী জোয়ারদারকে ১ ডিসেম্বর এবং তাহজীব আলম সিদ্দিকী সমিকে ১৪ ডিসেম্বর পুনরায় আদালতে হাজির হতে হবে।’
এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে নায়েব আলী জোয়ারদারকে শহরের আরাপপুর এলাকার নিজ বাড়ি থেকে আটক করে র্যাব। তাঁকে ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর–অগ্নিসংযোগের মামলা এবং জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে সদর থানা-পুলিশের রিমান্ড শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অপরদিকে ৭ নভেম্বর রাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করে র্যাব। ঝিনাইদহ থানা–পুলিশ তাঁকে ঝিনাইদহে এনে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
তাঁকে ২০১৩ সালে ঝিনাইদহ শহরে জামায়াত কর্মী হত্যা ও ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর–অগ্নিসংযোগ ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে