অপহরণের ২৬ দিন পরও উদ্ধার হয়নি খুলনার বটিয়াঘাটার এক নবম শ্রেণির ছাত্রী। এখনো গ্রেপ্তার হয়নি এই মামলার কোনো আসামি। মেয়েকে অপহরণের মামলা করে নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে দাবি করছেন ওই স্কুলছাত্রীর বাবা রবিন্দ্রনাথ মিস্ত্রি। অন্যদিকে পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বাসিন্দা রবিন্দ্রনাথ মিস্ত্রি ও পূর্নিমা মিস্ত্রির নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে গত ৯ নভেম্বর নিখোঁজ হয়। এরপর পুর্নিমা মিস্ত্রি বটিয়াঘাটা থানায় এ নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু পুলিশ তথ্য অনুসন্ধানে গিয়ে জানতে পারে, চন্দ্রিমা মিস্ত্রি নিখোঁজ হননি। তাঁকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাশের ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের আকড়া গ্রামের প্রীতম মণ্ডল অপহরণ করেছে। এরপর পূর্নিমা মিস্ত্রি বাদী হয়ে প্রীতম মণ্ডল, তপন মণ্ডল ও আন্না মণ্ডলকে আসামি করে বটিয়াঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ নিয়ে জানতে চাইলে রবিন্দ্রনাথ মিস্ত্রি বলেন, ‘আমার মেয়েকে অপহরণ করে কোথায় রেখেছে, তা আমরা আজও জানি না। যোগাযোগ করলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মতিয়ার রহমান বলেন, দেখছি কি করা যায়। এসব বলে আমাদের ঘুরাইতেছে তাঁরা। এখন আসামিরাও হুমকি দিচ্ছে।’
এই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, ‘আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখছি কী করা যায়। আসামি আটকের জন্য আমাদের অভিযানও অব্যাহত রয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে