
খুলনা সিটি নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে মামলা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। আজ রোববার খুলনার নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করা হয়।
২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়ালকে বিজয়ী দেখানোর আরজি জানিয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. খোরশেদ আলমের আদালতে এই মামলা করা হয়েছে।
খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বাদী হয়ে করা মামলার আরজিতে বলা হয়, ২০২৩ সালের ১২ জুন হামলা-মামলার মধ্য দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়।
এ ছাড়া বুথ থেকে হাতপাখার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। সারা দিন আতঙ্ক সৃষ্টি করে জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেককে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ৬০ হাজার ৬৪ ভোট দেখিয়ে দ্বিতীয় দেখানো হয়। প্রকৃতপক্ষে শান্তিপূর্ণভাবে জনতা ভোট দিতে পারলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতো।
জানতে চাইলে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কবিরুল ইসলাম বলেন, দাখিল করা আরজিটি ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন। ২৮ মে শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
১ ঘণ্টা আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
২ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৪ ঘণ্টা আগে