
বাগেরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে মো. মোর্শেদ আলম, মো. সাইফুল ইসলাম, মো. জহিরুল ইসলাম ও মো. মাকসুদুর রহমানকে ছয় বছর ও তরিকুল ইসলামকে পাঁচ বছর করে দণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. মোর্শেদ আলম সাতক্ষীরা সদরের কাশিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে, মো. সাইফুল ইসলাম একই উপজেলার আটাগাছা গ্রামের আবদুল করিমের ছেলে, মো. মাকসুদুর রহমান একই উপজেলার গড়েরকান্দা গ্রামের মো. জুম্মান আলী সরদারের ছেলে, মো. জহিরুল ইসলাম পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. আশরাফুল আলী ফরাজীর ছেলে এবং মো. তরিকুল ইসলাম বাগেরহাট সদরের নাটইখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, নাশকতার উদ্দেশ্যে ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে জেলা সদরের দড়াটানা ব্রিজসংলগ্ন গোবর দিয়া এলাকায় অবস্থান নেন জেএমবির ওই সদস্যরা। খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে জেএমবি সদস্যরা তাদের দিকে বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে শটগানের গুলির খোসা ও প্লাস্টিকসদৃশ বস্তু জব্দ করা হয়।
পুলিশ ঘটনা তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২ মে আদালতে চার্জশিট জমা দেয়। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের মামলায় আদালত পাঁচজনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন। দণ্ডাদেশপ্রাপ্ত সবাই জেএমবির সক্রিয় সদস্য।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৭ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩৯ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪৪ মিনিট আগে