খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মূল শহরের বাইরে ভোট বেশি পড়েছে। বিশেষ করে দৌলতপুর ও খালিশপুরে কেন্দ্রগুলোতে বেলা ২টা পর্যন্ত ভোটের হার প্রায় ৩৫-৪০ শতাংশের মতো। আজ সোমবার সকাল ৮টা থেকে কেসিসি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শহরের কেন্দ্রগুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল কম। মধ্যবয়স্ক ভোটারের সংখ্যা ছিল বেশি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের কারণে ধীর গতির অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন কেন্দ্র থেকে।
কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তারা জানান, অনেকেই ভোট দিতে জানেন না। প্রথম ইভিএমে ভোট দিয়েছেন। তাই ধীর গতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা কীভাবে ভোট দিতে হবে সেটা কেন্দ্রে গিয়ে বোঝার জন্য সময় ব্যয় করছেন। এতে লাইন দীর্ঘ হয়েছে আর অপেক্ষাও বেড়েছে।
তবে দৌলতপুর ও খালিশপুরে ধীর গতি থাকলেও ভোটার সংখ্যা ছিল অনেক বেশি। নারী ভোটার এই দুই অঞ্চলে অনেক বেশি ছিল।
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানিয়েছেন, বেলা ২টা পর্যন্ত ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে। আশা করা যাচ্ছে বিকেল ৪টা পর্যন্ত এই হার বাড়বে।
সকালের দিকে কেন্দ্রগুলো ফাঁকা থাকলেও বেলা ১১টার পর থেকে ভিড় বাড়তে থাকে। ১টা পর্যন্ত ভোটারের উপস্থিতি বেশি ছিল কেন্দ্রগুলোতে। তবে দুপুরের পর আবহাওয়া পরিস্থিতির অবনতি ঘটে। অনেক জায়গায় মেঘ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এ সময় ভোটার হার একটু কমে যায়। ধারণা করা হচ্ছে শেষ সময়ে এই সংখ্যা বাড়তে পারে।
দৌলতপুরের মধ্যগ্রাম বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫০০ ভোটারের মধ্যে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৭০০টি। এ ছাড়া খালিশপুরে স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫০৯ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬০০টি।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
১ ঘণ্টা আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
২ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৪ ঘণ্টা আগে