
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের খবর শুনে কালীগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। অনেকেই এমপির মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন।
আজ বুধবার কালীগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে এ চিত্র দেখা যায়।
কার্যালয়ে গিয়ে দেখা যায়, মৃত্যুর খবরে দলীয় কার্যালয়ে আসছেন শত শত নেতা-কর্মী। কেউ এসেছেন তাঁদের এমপি আসলেই মারা গেছেন কি না, জানার জন্য। অনেকে এমপির জন্য কান্না করছেন।
প্রসঙ্গত, ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের লাশ মিলেছে বলে খবর পাওয়া গেছে। ভারত যাওয়ার ১০ দিন পর আজ বুধবার কলকাতার নিউ টাউন এলাকার এক হোটেল থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র বলছে, নিউ টাউনের এক অভিজাত আবাসনের ফ্ল্যাটে তাঁর লাশ পাওয়া গেছে। সেখানে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। কিন্তু তদন্তের স্বার্থে তাঁরা কেউ সংবাদমাধ্যমের কাছে মুখ খুলছেন না।

মাদারীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগে
যমুনা নদীর ভাঙনে নিঃস্ব সিরাজগঞ্জের শাহজাদপুরের শতবর্ষী রহিতননেছাকে ভাতা কার্ড, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সারমিন তাঁকে এসব সহায়তা দেন।
১৮ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি হোটেলে দিনেই ডাকাতির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র (চাপাতি) ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
২৪ মিনিট আগে
খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে অসহায় ও অসচ্ছল মানুষের মধ্যে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে খাগড়াছড়ি সদর দপ্তরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব সহায়তা দেওয়া হয়।
৩৯ মিনিট আগে