
কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরে না আসায় ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের শতাধিক শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে। পরীক্ষায় অংশ নিতে না দিয়ে তাদের বাইরে দাঁড় করিয়ে রাখা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১১ জুন) একাদশ শ্রেণির আইসিটি পরীক্ষা চলাকালে।
খোঁজ নিয়ে জানা যায়, শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ৪ শতাধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুসলিমা হাসান জানায়, দরজির ব্যস্ততা এবং বাজারে কাপড় না পাওয়ায় অনেকেই সময়মতো পোশাক তৈরি করতে পারেনি। রোববার তাদের ছিল আইসিটি পরীক্ষা। পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত কক্ষে তারা যায়। পরে অধ্যক্ষ ইউনিফর্ম পরে না আসা শিক্ষার্থীদের পরীক্ষার হল থেকে বের করে দেন। বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি।
এ ব্যাপারে এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুর রহমান জানান, তাঁর মেয়ে মোবাইল ফোনে তাঁকে জানায়, পোশাক না পরে আসায় তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সোবহান বলেন, দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীদের ড্রেস কোড মেনে ইউনিফর্ম পরে আসার জন্য বলা হচ্ছে। কিন্তু অনেক শিক্ষার্থী তা মানছে না। এ কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন। ইউনিফর্ম না থাকায় শতাধিক শিক্ষার্থীকে তিনি পরীক্ষায় অংশ নিতে দেননি।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে