কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় চাষিদের দেওয়া সংবাদের ভিত্তিতে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত যুবকের নাম জীবন (১৯)। তিনি দহকুলার বাজারপাড়ার এলাকার শুকুর আলীর ছেলে।
নিহত যুবক জীবনের মামা রুহুল আমিন বলেন, ‘জীবন খুব ভালো ছেলে ছিল। তার সঙ্গে কারও শত্রুতা ছিল না। গতবার দহকুলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল বুধবার সন্ধ্যায় সে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। অনেক রাত পর্যন্ত বাড়ি ফিরে না এলে বিভিন্ন জায়গায় তাকে খোঁজা হয়। পরে সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দেখি মাঠে মোটরসাইকেলের পাশে জীবনের মরদেহ পড়ে রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম জানান, জীবন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বের করার জন্য পুলিশ কাজ করছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৪ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪০ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে