চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন আলী (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কাঁঠালতলায় ওই ঘটনা ঘটে।
নিহত সুমন আলী একই উপজেলার জয়রামপুর গ্রামের কুঠিরপাড়ার কৃষক বাবলু রহমানের ছেলে। সে জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
আহতরা হলো, জয়রামপুর গ্রামের কুঠিরপাড়ারর তারা মিয়ার ছেলে তামিম হোসেন (১১), একই পাড়ার আরিফুল ইসলামের ছেলে ইমন আলী (১০) ও শেখপাড়ার সাইফুল ইসলামের ছেলে ফখরুদ্দিন (১২)। তামিম ও ইমন জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও ফখরুদ্দিন জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বিকেলে জয়রামপুর গ্রামের মাঠে মোটরসাইকেল করে ফুটবল খেলা দেখতে যাচ্ছিল সুমন ও তাঁর তিন বন্ধু তামিম, ফখরুদ্দিন ও ইমন। মোটরসাইকেল চালাচ্ছিল ফখরুদ্দিন। এ সময় তারা জয়রামপুর গ্রামের কাঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় তারা। এ সময় ট্রাকটি পালিয়ে যায়। আহতদের মধ্যে সুমন, ফখরুদ্দিন ও তামিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত ইমন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া মা-আরিজ জানান, হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছে সুমন। আহত তামিম ও ফখরুদ্দিনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৮ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে