সন্ত্রাস, ছাত্ররাজনীতি, র্যাগিং ও মাদককে না বলে শপথ নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীরা।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং শিক্ষা স্কুলভুক্ত ৬টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এই শপথ গ্রহণ করেন।
সকাল সোয়া ৯টার দিকে শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সেলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন এ শপথ বাক্য পাঠ করান।
এর আগে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের ভবিষ্যৎ কিভাবে তৈরি হবে সেটা সম্পূর্ণ তোমার হাতে। এজন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করে আদর্শ মানুষ হতে হবে। দেশ, জাতি ও সমাজের নেতৃত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে অনন্য এক বিশ্ববিদ্যালয়। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া ও গবেষণার প্রতি বেশি মনোযোগ দেওয়া হয়। এ প্রতিষ্ঠানের গ্রাজুয়েটরা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের সফলতার স্বাক্ষর রাখছে। উপাচার্য সেসব কৃতি অ্যালামনাইদের পথ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে নবাগত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. কামরুল হাসান তালুকদার এবং শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোছা. তাছলিমা খাতুন। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৮ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে